শিরোনাম
আরামবাগ হাই স্কুলের ২০ শিক্ষার্থী পেল পাঠ্যবইটুপটুপ রিসোর্টে আগুন: ১০ জনের পরিচয় শনাক্ত, নিখোঁজ নাসরিনফিজির বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত জয়সৌদিকে সামরিক সহায়তা দিতে মিসরের পার্লামেন্টের অনুমোদনশিল্পী-সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে ধানমন্ডিতে পুলিশের বাধাআরও এক জোড়া ট্রেন ঢাকা-কক্সবাজার রুটেইকরামুল কবীর ইল্টুকে আহ্বায়ক এবং শ,ম, কামাল হোসেনকে সদস্য সচিব করে ৫৬ সদস্যের, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’র ঢাকা-১ বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠনমাগুরায় জেলা রাজস্ব কমিটি ও অক্টোবরের স্টাফ সভা অনুষ্ঠিতসুন্দরগঞ্জে কুকুরের কামড়ে ৪ শিশু আহতবাবা-মা ও শিক্ষকদের অবাধ্য হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না- সেলিমুজ্জামান সেলিম এমপিরাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার ছাড়া শুধু ক্ষমতার পরিবর্তনে কোনো সুফল আসবে না : নাহিদ ইসলামসোনারগাঁয়ে ধর্মীয় স্থাপনা ও কবরস্থানের পাশে ময়লার ডাম্পিং স্টেশন প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন

বগুড়ায় মাটিডালী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

‎বগুড়ার মাটিডালী স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনে স্বাগত জানানো এবং মেধাবীদের সাফল্যের স্বীকৃতি দিতে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

‎মাটিডালী স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল আলিম।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি মো. রেজাউল করিম বাদশা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

‎তিনি শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে শিক্ষার পাশাপাশি মানবিক গুণাবলি বিকাশের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

‎নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, একাদশ শ্রেণি শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ পর্যায়ে সঠিক পরিকল্পনা, সময়ের সদ্ব্যবহার ও মনোযোগী অধ্যয়ন ভবিষ্যৎ শিক্ষাজীবনের ভিত্তি সুদৃঢ় করতে সহায়তা করে। একই সঙ্গে কৃতী শিক্ষার্থীদের এই অর্জন অন্য শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

‎অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ