শিরোনাম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহতবেতন বৃদ্ধির দাবিতে উত্তপ্ত গাজীপুরের শ্রীপুর : সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলে ছত্রভঙ্গ শ্রমিকরালক্ষ্মীপুরে পরিচ্ছন্ন উপজেলা গঠন করার চেষ্টায় ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমামুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ আ.লীগ নেতা আটক, হাসপাতালে ভর্তি​সার ডিলার নীতিমালা ২০২৬ বাস্তবায়নে মাগুরা সদরে ডিলারদের প্রশিক্ষণ অনুষ্ঠিতযুবকণ্ঠ সোসাইটি কর্তৃক কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া এলাকায় ত্রাণ বিতরণঝিকরগাছায় যুবকণ্ঠ সোসাইটির খাদ্য সহায়তামাজিদয়া পুরাতন রেললাইন এলাকায় যুবকণ্ঠ সোসাইটির সদস্যদের মাঝে খাদ্য বিতরণআওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে: শামা ওবায়েদনাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে নেতাকর্মীদের সাথে নিয়ে দিন-রাত রাজপথে এমপি হিলালীআলফাডাঙ্গায় বুড়াইচ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা দিলেন হুমায়ুন কবির

সেতুর অভাবে দুর্ভোগে তিন ইউনিয়নের মানুষ : গুদারা ঘাটে স্থায়ী সেতু নির্মাণের দাবি

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

একটি স্থায়ী সেতুর অভাবে বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার তিনটি ইউনিয়নের মানুষ। ভূইরা-দোসরপাড়া গুদারা ঘাটে স্থায়ী সেতু না থাকায় প্রতিদিন নদী পারাপারে ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এখানে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়ে এলেও তা এখনো বাস্তবায়িত হয়নি।

উপজেলার ১০ নম্বর বয়রাগাদি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত এই গুদারা ঘাট। নদীর এক পাশে ভূইরা গ্রাম, অন্য পাশে দোসরপাড়া গ্রাম। ঘাটটি শুধু দুটি গ্রামের মানুষের যোগাযোগের মাধ্যম নয়, এর সঙ্গে বয়রাগাদি, লতব্দী ও বালুচর—এই তিনটি ইউনিয়নের মানুষের যাতায়াতের স্বার্থ জড়িত।

স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রায় ঘাটটির গুরুত্ব অনেক। শিক্ষার্থীদের বিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত, মানুষের কর্মস্থলে যাওয়া, ব্যবসা-বাণিজ্য এবং জরুরি প্রয়োজনে নদী পারাপার করতে হয়। কিন্তু স্থায়ী সেতু না থাকায় নদী পারাপারের ক্ষেত্রে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে তাঁদের। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীদের যাতায়াতে বাড়তি দুর্ভোগের আশঙ্কা থাকে।

এলাকাবাসীর মতে, একটি স্থায়ী সেতু নির্মিত হলে দুই পারের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান হবে। পাশাপাশি তিনটি ইউনিয়নের মধ্যে যোগাযোগব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ এলাকার সামগ্রিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

স্থানীয়দের প্রশ্ন, গুরুত্বপূর্ণ এই যোগাযোগস্থলে দীর্ঘদিনেও কেন একটি স্থায়ী সেতু নির্মাণ করা হচ্ছে না? প্রতিদিনের জনদুর্ভোগ লাঘবে আর কত দিন অপেক্ষা করতে হবে তাঁদের?

এলাকাবাসীর প্রত্যাশা, জনস্বার্থ ও মানুষের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত গুদারা ঘাটে একটি স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেবে। তাঁদের দাবি, এটি শুধু একটি সেতু নয়, তিনটি ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির পথ।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ