বিলে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে মফিজুর রহমান (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় যশোরে চৌগাছায় উপজেলার বেড় গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মফিজুর রহমান ওই গ্রামের বাসিন্দা।হাসপাতাল সূত্রে জানাযায়, শনিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে বাড়ির সামনে বিলে মাছ ধরতে যান মফিজুর রহমান। এ সময় পানির মধ্যে থাকা অবস্থায় হঠাৎ তাঁর পায়ে তীব্র যন্ত্রণা শুরু হয়। পরে পানি থেকে উঠে পায়ে সাপের কামড়ের চিহ্ন দেখতে পান তিনি।এরপর তাঁকে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
পরে রাত সাড়ে ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়ায় তার স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।







