শিরোনাম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহতবেতন বৃদ্ধির দাবিতে উত্তপ্ত গাজীপুরের শ্রীপুর : সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলে ছত্রভঙ্গ শ্রমিকরালক্ষ্মীপুরে পরিচ্ছন্ন উপজেলা গঠন করার চেষ্টায় ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমামুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ আ.লীগ নেতা আটক, হাসপাতালে ভর্তি​সার ডিলার নীতিমালা ২০২৬ বাস্তবায়নে মাগুরা সদরে ডিলারদের প্রশিক্ষণ অনুষ্ঠিতযুবকণ্ঠ সোসাইটি কর্তৃক কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া এলাকায় ত্রাণ বিতরণঝিকরগাছায় যুবকণ্ঠ সোসাইটির খাদ্য সহায়তামাজিদয়া পুরাতন রেললাইন এলাকায় যুবকণ্ঠ সোসাইটির সদস্যদের মাঝে খাদ্য বিতরণআওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে: শামা ওবায়েদনাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে নেতাকর্মীদের সাথে নিয়ে দিন-রাত রাজপথে এমপি হিলালীআলফাডাঙ্গায় বুড়াইচ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা দিলেন হুমায়ুন কবির

মৌলভীবাজারে নিকাহ রেজিস্টার অধিকক্ষেত্র সুরক্ষারসহ ৫ দফা দাবীতে কলমবিরতি পালন

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

মৌলভীবাজারে নিকাহ রেজিস্টারদের অধিকক্ষেত্র সুরক্ষার দাবীতে অবস্থান ধর্মঘট ও কলমবিরতি (কর্মবিরতি) পালন করেছেন স্থানীয় কাজীরা।

সোমবার ১৬ নভেম্বর দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে জেলা কাজী সমিতির আয়োজনে মুসলিম নিকাহ রেজিস্ট্রাররা (কাজী) ঘন্টাব্যাপি কলমবিরতি পালন করেন। কলমবিরতি অনুষ্ঠানে মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা অনুযায়ী বর্তমানে প্রচলিত নিকাহ রেজিস্ট্রিারদের কর্ম-অধিকক্ষেত্র ও অধিকার সম্পূর্ণরূপে বহাল রাখতে হবে। কোনোভাবেই বিদ্যমান কর্ম-অেিধক্ষেত্র বিভক্ত করে একজনের স্থলে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের বিধান করা যাবে না।

মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা প্রণয়ন ও সংশোধনসংক্রান্ত কমিটিতে সারাদেশের নিকাহ রেজিস্ট্রারদের পক্ষ থেকে কমপক্ষে দুইজন যোগ্য ও অভিজ্ঞ প্রতিনিধিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। নিকাহ রেজিস্ট্রার পদে নিয়োগের ক্ষেত্রে মাদরাস ভিত্তিক ধর্মীয় শিক্ষা, ইসলামী শরিয়ত, মুসলিম পারিবারিক আইন এবং বিবাহ ও তালাক নিবন্ধনসংক্রান্ত প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা নিশ্চিত করতে হবে। এসব যোগ্যতা বিবেচনা না করে শুধুমাত্র সাধারণ শিক্ষাগত ডিগ্রির ভিত্তিতে নিয়োগের প্রস্তাব বাতিল করতে হবে।

নিকাহ রেজিস্ট্রারদের কর্ম-অেিধক্ষেত্র ও নিয়োগসংক্রান্ত বিতর্কিত প্রস্তাবিত বিধিমালা বাতিল করে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য, যুগোপযোগী ও বাস্তবসম্মত বিধিমালা প্রণয়ন করতে হবে। সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পেশাজীবী শ্রেণীর বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা দ্রব্য মূল্য ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে দ্বিগুণ করা হলেও মুসলিম নিকাহ্ রেজিস্ট্রারগণের বিবাহ রেজিস্ট্রেশন ফি বৃদ্ধি করা হয় নাই। তাই হাজারে ১৪ টাকার পরিবর্তে ২০ টাকা যাহা ৫ লক্ষ টাকা পর্যন্ত এবং পরবর্তী প্রতি লাখে ১০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা।

তালাক রেজিস্ট্রেশন ফি ১০০০ টাকার পরিবর্তে ২০০০ টাকা। বিবাহের নকল ফি ৫০ টাকার পরিবর্তে ২০০ টাকা । কমিশন ফি ৫০০ টাকা দাবীসহ মোট ৫ দফা দাবী করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা এ কে এম বদরুল হক, মৌলভীবাজার জেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী মাওলানা মোঃ বদরুল ইসলামসহ অন্যন্যরা।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ