শিরোনাম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহতবেতন বৃদ্ধির দাবিতে উত্তপ্ত গাজীপুরের শ্রীপুর : সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলে ছত্রভঙ্গ শ্রমিকরালক্ষ্মীপুরে পরিচ্ছন্ন উপজেলা গঠন করার চেষ্টায় ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমামুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ আ.লীগ নেতা আটক, হাসপাতালে ভর্তি​সার ডিলার নীতিমালা ২০২৬ বাস্তবায়নে মাগুরা সদরে ডিলারদের প্রশিক্ষণ অনুষ্ঠিতযুবকণ্ঠ সোসাইটি কর্তৃক কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া এলাকায় ত্রাণ বিতরণঝিকরগাছায় যুবকণ্ঠ সোসাইটির খাদ্য সহায়তামাজিদয়া পুরাতন রেললাইন এলাকায় যুবকণ্ঠ সোসাইটির সদস্যদের মাঝে খাদ্য বিতরণআওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে: শামা ওবায়েদনাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে নেতাকর্মীদের সাথে নিয়ে দিন-রাত রাজপথে এমপি হিলালীআলফাডাঙ্গায় বুড়াইচ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা দিলেন হুমায়ুন কবির

পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

খুলনার পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যবিশিষ্ট ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) পৌরসভাস্থ ক্লাবের কার্যালয়ে আয়োজিত এক সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ও সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আজিজুল ইসলাম (জাতীয় দৈনিক নতুন দিন ও দৈনিক বহমান বাংলা), সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ (জাতীয় দৈনিক গণমুক্তি), সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম (দৈনিক বিডি খবর) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা এম. জালাল উদ্দীন (জাতীয় দৈনিক আজকের দর্পণ, দৈনিক সুবর্ণভূমি, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা ও দৈনিক বাংলার খবর)।

কমিটির অন্যান্য পদে রয়েছেন-যুগ্ম সম্পাদক মো. আবুল কালাম আজাদ (জাতীয় দৈনিক ডেসটিনি ও দৈনিক রূপান্তর প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন পলাশ (জাতীয় দৈনিক ঘোষণা) ও মো. শাহীন রেজা (দৈনিক সংবাদ ৭১), কোষাধ্যক্ষ এসএম শামীম আহমেদ (বিশ্ব মানচিত্র), দপ্তর সম্পাদক মো. আওছাফুর রহমান (দৈনিক আজকের কণ্ঠস্বর), ক্রীড়া সম্পাদক মো. রাজু আহমেদ (পয়গম), পাঠাগার সম্পাদক হাকিম মো. শাহাদাৎ হোসাইন (জাতীয় দৈনিক সংগ্রাম প্রতিদিন ও দৈনিক লেখনী) এবং মিডিয়া বিষয়ক সম্পাদক এম. সম্রাট (বায়স্কোপ এন্টারটেইনমেন্ট)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. রেজাউল ইসলাম (জাতীয় দৈনিক বিকাল বার্তা), মো. জিনারুল ইসলাম (দৈনিক আজকের বাংলা) ও মো. আব্দুর রশিদ সানা ( আলোকিত সকাল)।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ স্থানীয় সাংবাদিকদের পেশাগত ঐক্য ও সংহতি জোরদার, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সম্মিলিতভাবে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ