শিরোনাম
তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন পার্বত্য মন্ত্রীরসোনা-রুপার দাম আরও কমলোসৌদির বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধমাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতিরতারা ভোটের আগে মানুষকে বেহেশতের লোভ দেখায়, আবার পূজায় ঢাকের তালে নাচেআইনশৃঙ্খলার অবনতি ও দ্রব‍্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায় : নাহিদ ইসলামসৌদি আরবে ৭ হাজার বাংলাদেশী কারাবন্দিবিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ !১২ দফা ভূকম্পন ইতালিতে : সতর্কতা জারিনারায়ণগঞ্জে অভিযানে গ্রেপ্তার ৭১বগুড়ায় রিকশা-ভ্যান শ্রমিকদের ঐক্যবদ্ধ করতে প্রচারণা, কল্যাণ তহবিল গঠনের উদ্যোগবগুড়া কারাগারে আটক ধুনট পৌর যুবলীগের সাবেক সভাপতির মৃত্যু

নীলফামারীতে জামায়াতের রোকন সম্মেলন

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

 বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলার নতুন রোকন সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে নীলফামারী আল-হেলাল একাডেমি মাঠে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত রোকন সম্মেলন ও জেলা আমীর নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে রোকনদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে মাওলানা মমতাজ উদ্দিন বলেন, জাতীয় নির্বাচন ও স্থানীয় নির্বাচন এক বিষয় নয়। স্থানীয় নির্বাচনে ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে এখন থেকেই ব্যাপক গণসংযোগ কার্যক্রম শুরু করতে হবে। নীলফামারীর চারটি আসনেই ভালো ফলাফলের মাধ্যমে জামায়াতের জনপ্রিয়তা প্রমাণ করার আহ্বান জানান তিনি।

দলীয় নেতাকর্মীদের নৈতিক ও ধর্মীয় অনুশাসনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রতিটি কাজ এমনভাবে করতে হবে, যাতে তা আখিরাতে নাজাত ও জান্নাত লাভের জন্য সহায়ক হয়। সব কার্যক্রমে আল্লাহর সন্তুষ্টি ও ইখলাস বজায় রাখতে হবে। কোনো অবস্থাতেই সীমালঙ্ঘন করা যাবে না।

এ সময় রোকনদের কুরআন অধ্যয়নে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি প্রত্যেক রোকনের কাছে ‘তাফহীমুল কুরআন’-এর পূর্ণ সেট রাখার পরামর্শ দেন।

নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপির সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য আব্দুর রশীদ।

অনুষ্ঠানে বক্তব্য দেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী এবং নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আল ফারুক আব্দুল লতিফ।

সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক রোকন উপস্থিত ছিলেন।

পরে সুশৃঙ্খল ও গণতান্ত্রিক পরিবেশে নতুন মেয়াদের জন্য নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমীর নির্বাচন অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ