শিরোনাম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহতবেতন বৃদ্ধির দাবিতে উত্তপ্ত গাজীপুরের শ্রীপুর : সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলে ছত্রভঙ্গ শ্রমিকরালক্ষ্মীপুরে পরিচ্ছন্ন উপজেলা গঠন করার চেষ্টায় ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমামুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ আ.লীগ নেতা আটক, হাসপাতালে ভর্তি​সার ডিলার নীতিমালা ২০২৬ বাস্তবায়নে মাগুরা সদরে ডিলারদের প্রশিক্ষণ অনুষ্ঠিতযুবকণ্ঠ সোসাইটি কর্তৃক কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া এলাকায় ত্রাণ বিতরণঝিকরগাছায় যুবকণ্ঠ সোসাইটির খাদ্য সহায়তামাজিদয়া পুরাতন রেললাইন এলাকায় যুবকণ্ঠ সোসাইটির সদস্যদের মাঝে খাদ্য বিতরণআওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে: শামা ওবায়েদনাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে নেতাকর্মীদের সাথে নিয়ে দিন-রাত রাজপথে এমপি হিলালীআলফাডাঙ্গায় বুড়াইচ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা দিলেন হুমায়ুন কবির

নাতনি জামাই-এর বিরুদ্ধে থানায় নানা শ্বশুরের অভিযোগ

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

সোমবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে বরগুনা সদর থানায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নিয়ে আসেন নানা শ্বশুর। জানা যায়, বরগুনায় নামাজ পড়তে বলায় বৃদ্ধ নানার হাঁটার লাঠি ভেঙে ফেলার গুরুতর অভিযোগ উঠেছে নাতনি জামাই মো. রব্বানী গাজীর বিরুদ্ধে। এ ঘটনায় আইনি সহযোগিতা পেতে অভিযুক্ত নাতি জামাইয়ের বিরুদ্ধে বরগুনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বৃদ্ধ নানা মাওলানা সোহরাব হোসেন।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে ভুক্তভোগী বৃদ্ধ থানায় উপস্থিত হয়ে এই অভিযোগ দায়ের করেন। বরগুনা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইউনুস আলী ফরাজী বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মাওলানা সোহরাব হোসেন বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা এলাকায় বসবাস করেন। আর অভিযুক্ত নাতনি জামাই মো. রব্বানী গাজী একই এলাকার প্রতিবেশী। গত বৃহস্পতিবার দুপুরের দিকে মাওলানা সোহরাব হোসেন তার নাতনি জামাই রব্বানী গাজীকে নামাজ পড়ার জন্য তাগিদ দেন। এতে ক্ষিপ্ত হয়ে রব্বানী গাজী বৃদ্ধ নানার চলাচলের একমাত্র ভরসা হাতের লাঠিটি ভেঙে ফেলেন। শুধু তাই নয়, এর পাশাপাশি পথেঘাটে তাকে অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়।

হাতের লাঠি ভেঙে ফেলায় বর্তমানে লাঠি ছাড়া স্বাভাবিকভাবে চলাফেরা করতে চরম কষ্ট হচ্ছে মাওলানা সোহরাবের। এছাড়া অভিযুক্তের আচরণে তিনি পথেঘাটে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেন। এ কারণেই শেষ পর্যন্ত বাধ্য হয়ে নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

এ বিষয়ে বরগুনা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইউনুস আলী ফরাজী জানান, নামাজ পড়তে বলাকে কেন্দ্র করে নাতি জামাইয়ের বিরুদ্ধে মাওলানা সোহরাব হোসেন নামের এক বৃদ্ধ নানা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এই ঘটনায় আইনিভাবে যতটুকু ব্যবস্থা নেওয়া সম্ভব, পুলিশ তা করবে। এছাড়া প্রয়োজনে উভয়পক্ষের কাউন্সেলিংয়ের মাধ্যমে বিষয়টি সামাজিকভাবে সমাধান করা যায় কি না, সে উদ্যোগও নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ