শিরোনাম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহতবেতন বৃদ্ধির দাবিতে উত্তপ্ত গাজীপুরের শ্রীপুর : সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলে ছত্রভঙ্গ শ্রমিকরালক্ষ্মীপুরে পরিচ্ছন্ন উপজেলা গঠন করার চেষ্টায় ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমামুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ আ.লীগ নেতা আটক, হাসপাতালে ভর্তি​সার ডিলার নীতিমালা ২০২৬ বাস্তবায়নে মাগুরা সদরে ডিলারদের প্রশিক্ষণ অনুষ্ঠিতযুবকণ্ঠ সোসাইটি কর্তৃক কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া এলাকায় ত্রাণ বিতরণঝিকরগাছায় যুবকণ্ঠ সোসাইটির খাদ্য সহায়তামাজিদয়া পুরাতন রেললাইন এলাকায় যুবকণ্ঠ সোসাইটির সদস্যদের মাঝে খাদ্য বিতরণআওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে: শামা ওবায়েদনাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে নেতাকর্মীদের সাথে নিয়ে দিন-রাত রাজপথে এমপি হিলালীআলফাডাঙ্গায় বুড়াইচ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা দিলেন হুমায়ুন কবির

ধুনটে গ্রাম পুলিশদের অপরাধ দমনে সতর্ক থাকার নির্দেশ দিলেন ওসি আতিকুল ইসলাম

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

বগুড়ার ধুনট উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং তৃণমূল পর্যায়ে পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতে গ্রাম পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম।

‎মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) দুপুরে ধুনট থানা চত্বরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে আয়োজিত এক নির্দেশনামূলক সভায় তিনি এসব কথা বলেন।

‎সভায় ওসি মো. আতিকুল ইসলাম গ্রাম পুলিশদের নিজ নিজ এলাকার সার্বিক পরিস্থিতির ওপর সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড, সন্দেহজনক ব্যক্তির চলাচল, মাদক, চুরি-ছিনতাইসহ আইনশৃঙ্খলা পরিপন্থী যেকোনো কর্মকাণ্ডের তথ্য দ্রুত থানা পুলিশকে অবহিত করার নির্দেশনা দেন।

‎তিনি বলেন, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে গ্রাম পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। কোনো অপরাধের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে, যাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়।

‎এ সময় গ্রাম পুলিশ সদস্যদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন, জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

‎নির্দেশনামূলক সভায় উপস্থিত ছিলেন ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস শুকুর আলীসহ থানা এসআই ও এএসআই উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ