শিরোনাম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহতবেতন বৃদ্ধির দাবিতে উত্তপ্ত গাজীপুরের শ্রীপুর : সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলে ছত্রভঙ্গ শ্রমিকরালক্ষ্মীপুরে পরিচ্ছন্ন উপজেলা গঠন করার চেষ্টায় ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমামুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ আ.লীগ নেতা আটক, হাসপাতালে ভর্তি​সার ডিলার নীতিমালা ২০২৬ বাস্তবায়নে মাগুরা সদরে ডিলারদের প্রশিক্ষণ অনুষ্ঠিতযুবকণ্ঠ সোসাইটি কর্তৃক কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া এলাকায় ত্রাণ বিতরণঝিকরগাছায় যুবকণ্ঠ সোসাইটির খাদ্য সহায়তামাজিদয়া পুরাতন রেললাইন এলাকায় যুবকণ্ঠ সোসাইটির সদস্যদের মাঝে খাদ্য বিতরণআওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে: শামা ওবায়েদনাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে নেতাকর্মীদের সাথে নিয়ে দিন-রাত রাজপথে এমপি হিলালীআলফাডাঙ্গায় বুড়াইচ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা দিলেন হুমায়ুন কবির

টঙ্গিবাড়ীতে ৩১ পরিবারের মাঝে বকনা গরু বিতরণ

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

চরাঞ্চলের প্রান্তিক খামারিদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ৩১টি পরিবারের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে। গবাদিপশু পালন সম্প্রসারণ, পারিবারিক আয় বৃদ্ধি ও চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের এ উদ্যোগ।

১৬ই নভেম্বর সোমবার দুপুর ১২টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে টঙ্গিবাড়ী উপজেলার চারটি ইউনিয়নের নির্বাচিত ৩১টি সুফলভোগী পরিবারের মাঝে বকনা গরু বিতরণ করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন ‘নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

প্রকল্পের আওতায় মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার চরাঞ্চলের নির্বাচিত সুফলভোগী খামারিদের মধ্যে বকনা গরু বিতরণ করা হচ্ছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, টঙ্গিবাড়ী, মুন্সীগঞ্জের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আলী আসগর রিপন মল্লিক, প্রকল্প পরিচালক ডা. আব্দুর রহিম, মুন্সীগঞ্জের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) এম.এ. জলিল এবং টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.নজরুল ইসলাম দেওয়ান।

এ সময় আরো উপস্থিত ছিলেন দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম মোল্যা, ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা, উপজেলার যুবদলের আহ্বায়ক বি পি আনিসুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খান বাবু, ইউনিয়ন পর্যায়ের এলএফএফ কর্মকর্তা আনিসুজ্জামান সুমন, মো. এনামুল হাসান, মো. সাগর শেখ ও মো. মোস্তফা শেখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের উদ্যোগ চরাঞ্চলের দরিদ্র ও প্রান্তিক পরিবারগুলোকে পশুপালনে উৎসাহিত করার পাশাপাশি বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করবে। একই সঙ্গে গবাদিপশু পালন সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ