শিরোনাম
অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজাআলফাডাঙ্গায় উপসহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসানকে বিদায়ী সংবর্ধনাআলফাডাঙ্গা প্রেসক্লাবের সম্পাদক পদে সর্বোচ্চ ভোটে বিজয়ী তামিম আহমেদবিপুল ভোটের ব্যবধানে আলফাডাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি নির্বাচিত হলেন তুহিনআলফাডাঙ্গায় চরাঞ্চলের ১৬১ খামারির মধ্যে ৩৭০০ হাঁস-মুরগি বিতরণ​আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন: সর্বোচ্চ ভোট পেয়ে সম্পাদক পদে বিজয়ী তামিমরোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীপ্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ছাত্রলীগ নেতাবাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে : স্পিকার‎ব্রাহ্মণপাড়ায় আলিম পরীক্ষায় উপজেলায় প্রথম স্থান অর্জন মহালক্ষীপাড়া ফাজিল মাদ্রাসারযশোরে নানা আয়োজনে তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিতসচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে আইডি কার্ড দৃশ্যমান রাখার নির্দেশ

আলফাডাঙ্গা প্রেসক্লাবের সম্পাদক পদে সর্বোচ্চ ভোটে বিজয়ী তামিম আহমেদ

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন তামিম আহমেদ মিলন।

​বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রেসক্লাব কার্যালয়ে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে উপজেলা একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইডিং কর্মকর্তা আশরাফুর রহমান আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

​ঘোষিত ফলাফল অনুযায়ী, সাধারণ সম্পাদক পদে ১৮ জন ভোটারের মধ্যে একাই ১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তামিম আহমেদ মিলন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম আজম মনির পেয়েছেন ৫ ভোট। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তিন পদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন তিনি।

​নবনির্বাচিত সাধারণ সম্পাদক তামিম আহমেদ মিল আলফাডাঙ্গা পৌর এলাকার কুসুমদি গ্রামের বাসিন্দা। পেশাগত সাংবাদিকতার পাশাপাশি তিনি স্থানীয় সমাজ ও ধর্মীয় অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তিনি আলফাডাঙ্গা উপজেলা ক্বওমী পরিষদের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জাতীয় দৈনিক ‘মুক্ত খবর’-এর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

​বিজয়লাভের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক তামিম আহমেদ মিলন আলফাডাঙ্গা প্রেসক্লাবের মর্যাদা রক্ষা এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে একনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আলফাডাঙ্গা প্রেসক্লাব সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে। ক্লাবের সকল সদস্যকে সঙ্গে নিয়ে গণমাধ্যমের স্বাধীনতা ও অগ্রগতির জন্য কাজ করার কথাও জানান তিনি।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ