শিরোনাম
বিপুল ভোটের ব্যবধানে আলফাডাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি নির্বাচিত হলেন তুহিনআলফাডাঙ্গায় চরাঞ্চলের ১৬১ খামারির মধ্যে ৩৭০০ হাঁস-মুরগি বিতরণ​আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন: সর্বোচ্চ ভোট পেয়ে সম্পাদক পদে বিজয়ী তামিমরোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীপ্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ছাত্রলীগ নেতাবাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে : স্পিকার‎ব্রাহ্মণপাড়ায় আলিম পরীক্ষায় উপজেলায় প্রথম স্থান অর্জন মহালক্ষীপাড়া ফাজিল মাদ্রাসারযশোরে নানা আয়োজনে তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিতসচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে আইডি কার্ড দৃশ্যমান রাখার নির্দেশআগারগাঁওয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ : কুশপুত্তলিকা দাহশ্রমিক আন্দোলনে উত্তপ্ত গাজীপুররিয়াদ বিমানবন্দরে হামলায় আরও এক ভারতীয় নাগরিকের মৃত্যু

আলফাডাঙ্গায় চরাঞ্চলের ১৬১ খামারির মধ্যে ৩৭০০ হাঁস-মুরগি বিতরণ

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীবেষ্টিত চরাঞ্চলের মানুষের ভাগ্যবদল ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১৬১ জন খামারির মধ্যে উন্নত জাতের ৩ হাজার ৭০০টি হাঁস ও মুরগি বিতরণ করা হয়েছে।

​বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার কামারগ্রাম কাঞ্চন একাডেমি মাঠপ্রাঙ্গণে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এসব হাঁস-মুরগি বিতরণ করা হয়।

​উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাষ চন্দ্র সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব।

​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. জোবায়ের হাবিব বলেন, ‘’এই প্রকল্পের মাধ্যমে চরাঞ্চলের মানুষের শুধু আয় বাড়বে না, বরং তাঁদের পুষ্টির চাহিদাও পূরণ হবে। স্বল্প পুঁজিতে আত্মকর্মসংস্থান গড়ে তোলার এই সুযোগ পরিবারগুলোকে টেকসই স্বাবলম্বিতার পথে এগিয়ে নেবে।’’

​অনুষ্ঠানে জানানো হয়, চরাঞ্চলের সুবিধাবঞ্চিত ১৬১ জন সুফলভোগীর মধ্যে ৮৫ জনকে ২৫টি করে মোট ২ হাজার ১২৫টি হাঁস এবং ৭৬ জনকে ২১টি করে মোট ১ হাজার ৫৭৫টি মুরগি দেওয়া হয়েছে।

​উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় উপজেলার টগরবন্দ, গোপালপুর, বানা ও পাঁচুড়িয়া ইউনিয়নের নদীভাঙনকবলিত ১ হাজার ৮৪৮ জন দরিদ্র নারী-পুরুষকে পর্যায়ক্রমে গরু, ছাগল, ভেড়া, হাঁস ও মুরগি দেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ