(পাশের হার (৯৭.৬) শতাংশ জিপিএ-৫ (৩ জন)
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায়-২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফলে অসাধারণ ও ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে ঐতিহ্যবাহী মহালক্ষীপাড়া ফাজিল মাদ্রাসা। প্রকাশিত ফলাফলের ভিত্তিতে (৯৭.৬) শতাংশ পাসের হার নিয়ে প্রতিষ্ঠানটি উপজেলায় শ্রেষ্ঠত্ব (প্রথম স্থান) অর্জন করেছে। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত আলিম পরীক্ষার ফলাফলে জানা যায়, এবছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৪ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৩ জন সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে কৃতি শিক্ষার্থী ৩ জন জিপিএ-৫ (A+) অর্জন করেছেন।
মাদ্রাসার এমন অভাবনীয় ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে। এই সাফল্যের পেছনে শিক্ষকদের আন্তরিক পাঠদান, শিক্ষার্থীদের নিরলস অধ্যবসায় এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতা মূখ্য ভূমিকা পালন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাফল্যের বিষয়ে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা রেজাউল করিম বলেন, “শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং এলাকাবাসীর সহযোগিতার ফলেই আজ আমরা উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে পেরেছি।” তিনি মহালক্ষীপাড়া ফাজিল মাদ্রাসার এই গৌরবময় অর্জনে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ছাদেকুল ইসলাম বলেন, শিক্ষকদের আন্তরিক চেষ্টা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমে ভালো ফলাফল করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে এধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ্। প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন এবং ভবিষ্যতেও এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।







