শিরোনাম
বিপুল ভোটের ব্যবধানে আলফাডাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি নির্বাচিত হলেন তুহিনআলফাডাঙ্গায় চরাঞ্চলের ১৬১ খামারির মধ্যে ৩৭০০ হাঁস-মুরগি বিতরণ​আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন: সর্বোচ্চ ভোট পেয়ে সম্পাদক পদে বিজয়ী তামিমরোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীপ্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ছাত্রলীগ নেতাবাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে : স্পিকার‎ব্রাহ্মণপাড়ায় আলিম পরীক্ষায় উপজেলায় প্রথম স্থান অর্জন মহালক্ষীপাড়া ফাজিল মাদ্রাসারযশোরে নানা আয়োজনে তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিতসচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে আইডি কার্ড দৃশ্যমান রাখার নির্দেশআগারগাঁওয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ : কুশপুত্তলিকা দাহশ্রমিক আন্দোলনে উত্তপ্ত গাজীপুররিয়াদ বিমানবন্দরে হামলায় আরও এক ভারতীয় নাগরিকের মৃত্যু

বিপুল ভোটের ব্যবধানে আলফাডাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি নির্বাচিত হলেন তুহিন

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে পুনরায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের অগ্রবাণীর সহ-সম্পাদক তাজমিনউর রহমান তুহিন।

​বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২১ জন ভোটারের মধ্যে ১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে উপজেলা একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইডিং কর্মকর্তা আশরাফুর রহমান আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

​ঘোষিত ফলাফলে জানা যায়, সহ-সভাপতি পদে তাজমিনউর রহমান তুহিন ১১ ভোট পেয়ে পুনরায় বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজিজুর রহমান দুলাল পেয়েছেন ৭ ভোট।

​নবনির্বাচিত সহ-সভাপতি তাজমিনউর রহমান তুহিন আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম আলহাজ্ব আলী আহমেদ মৃধার ছেলে। তিনি সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তিনি হযরত শাহ্জালাল মৎস্য অ্যান্ড ডেইরি ফার্ম ও লেবাজ সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্বত্বাধিকারী, আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের দাতা সদস্য এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

​ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়া ব্যক্ত করে তাজমিনউর রহমান তুহিন বলেন, “আলফাডাঙ্গা প্রেসক্লাবের সকল সম্মানিত সদস্য ও সহকর্মীদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভোটারদের এই রায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও ক্লাবের উন্নয়নে আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আগামী দিনে সাংবাদিকদের অধিকার রক্ষা এবং আলফাডাঙ্গা প্রেসক্লাবকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করতে সবাইকে সাথে নিয়ে একযোগে কাজ করে যাব।”

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ