শিরোনাম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহতবেতন বৃদ্ধির দাবিতে উত্তপ্ত গাজীপুরের শ্রীপুর : সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলে ছত্রভঙ্গ শ্রমিকরালক্ষ্মীপুরে পরিচ্ছন্ন উপজেলা গঠন করার চেষ্টায় ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমামুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ আ.লীগ নেতা আটক, হাসপাতালে ভর্তি​সার ডিলার নীতিমালা ২০২৬ বাস্তবায়নে মাগুরা সদরে ডিলারদের প্রশিক্ষণ অনুষ্ঠিতযুবকণ্ঠ সোসাইটি কর্তৃক কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া এলাকায় ত্রাণ বিতরণঝিকরগাছায় যুবকণ্ঠ সোসাইটির খাদ্য সহায়তামাজিদয়া পুরাতন রেললাইন এলাকায় যুবকণ্ঠ সোসাইটির সদস্যদের মাঝে খাদ্য বিতরণআওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে: শামা ওবায়েদনাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে নেতাকর্মীদের সাথে নিয়ে দিন-রাত রাজপথে এমপি হিলালীআলফাডাঙ্গায় বুড়াইচ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা দিলেন হুমায়ুন কবির

অধিক্ষেত্র বহালের দাবিতে নওগাঁয় নিকাহ রেজিস্ট্রারদের মানববন্ধন

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

নিকাহ রেজিস্ট্রারদের বিদ্যমান অধিক্ষেত্র (এখতিয়ারভুক্ত এলাকা) বহাল রাখার এক দফা দাবিতে নওগাঁয় কলম বিরতি ও মানববন্ধন করেছে জেলার নিকাহ রেজিস্ট্রাররা। আজ বেলা ১১টার দিকে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। ‘বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ, নওগাঁ জেলা শাখা’র উদ্যোগে আয়োজিত এই অবস্থান কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসা অর্ধশতাধিক নিকাহ রেজিস্ট্রার অংশ নেন। মানববন্ধনে নওগাঁ জেলা কাজী সমিতির সভাপতি কাজী আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সিনিয়র সহসভাপতি রেজাউল করিম, সদর উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী সামসুর রহমান,নিয়ামতপুর উপজেলা কাজী সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, ধামইরহাট উপজেলা কাজী সমিতির সভাপতি ফজলুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন নিকাহ রেজিস্ট্রাররা দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে সরকারের রাজস্ব আদায় এবং বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কিন্তু সম্প্রতি অধিক্ষেত্র সংক্রান্ত কিছু সিদ্ধান্তের কারণে আমাদের পেশাগত স্থিতিশীলতা ও সেবাদান কার্যক্রম হুমকির মুখে পড়েছে। অবিলম্বে আমাদের ন্যায্য দাবি মেনে নিয়ে পূর্বের অধিক্ষেত্র বহাল রাখার দাবি জানান।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ