শিরোনাম
৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক : জরুরি সার আমদানিতে ইআরডির সঙ্গে চুক্তি সইবন্ধ থাকবে এটিএম কার্ড: ৬ দিন কিছু সেবা বন্ধ থাকবে ৩০ ব্যাংকেরনাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত: নিহত ৩২মার্কেট-দোকানপাট খোলার নতুন নির্দেশনাহুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদিতে প্রাণ গেল কুমিল্লার যুুবকেরবিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রপূজামণ্ডপগুলোতে দূর্গাপূজার ব্যাপক প্রস্তুতি: কলমাকান্দায় প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরাজড়িতদের শাস্তির দাবি: সাংবাদিকদের ওপর হামলায় উত্তাল রাবিআজানরত অবস্থায় মুয়াজ্জিনকে ছুরিকাঘাতগণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রীপ্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপানসড়ক অবরোধ করে অটোরিকশা চালকদের বিক্ষোভ

মাদ্রিদের জালে বার্সেলোনার ৭ গোল

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিটপড়া হয়েছে ০ বার

প্রথমার্ধে ক্লাউদিয়া পিনা একাই করলেন চার গোল। এই সময়ে দলের গোল হলো আরও একটি। লড়াইয়ের আর বাকি থাকে কী! বিরতির পর রেয়াল মাদ্রিদের জালে আরও দুইবার বল পাঠিয়ে বিশাল জয় তুলে নিল বার্সেলোনা। স্পেনের নারীদের শীর্ষ লিগ লিগা এফ-এ গতকাল রোববার রাতে কাম্প নউয়ে ৭-০ গোলে জিতেছে স্বাগতিকরা। চতুর্থ মিনিটেই দলকে এগিয়ে নেন পিনা। ২৮ ও ৩২তম মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ২৫ বছর বয়সি এই স্প্যানিশ স্ট্রাইকার। ৩৩তম মিনিটে স্কোরশিটে নাম লেখান কারোলিন। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে নিজের চতুর্থ গোলটি করেন পিনা।

এরপর ৫৫তম মিনিটে এওয়া পাহর ও ৮৮তম মিনিটে শেরতেনলিব গোলের দেখা পান। রেয়াল মাদ্রিদের বিপক্ষে ২৮টি অফিসিয়াল ম্যাচের ২৭টিই জিতল বার্সেলোনার মেয়েরা। এই ম্যাচগুলোয় ১১৪ গোল করার বিপরীতে তারা হজম করে কেবল ১৩টি। এবারের লিগে ছয় ম্যাচে শতভাগ সাফল্যে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে রেয়াল।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ