শিরোনাম
খাদ্যপণ্যের ‘সিন্ডিকেট’ বলে কোন শব্দ থাকবে না : নারায়ণগঞ্জে খাদ্যমন্ত্রীনারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার ভবনে বিএনপির আইনজীবীদের হাতাহাতিপ্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে শিশুদের: প্রধানমন্ত্রীমেট্রোর লাইনে কুকুরআবারও আদালত থেকে পালালেন আসামিশ্রীমঙ্গল ভাড়াউড়া ফুটবল মাঠ পরিদর্শন ক্রীড়া প্রতিমন্ত্রীরগণভোটের ব্যবস্থা রাখা হবে সংবিধান সংশোধনের পর: স্বরাষ্ট্রমন্ত্রীদশম গ্রেডে বেতন পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরাআবেগঘন বার্তা দিলেন মেসিবাধা কাটল সাড়ে ১৩ হাজার অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগেসেরা রিপোর্ট খুঁজছে নগদ-ডিআরইউবাবরি মসজিদের মূল উদ্যোক্তা গ্রেপ্তাার

টেবিলের শীর্ষে টাইগ্রেসরা

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

নারীদের অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় সিরিজে আগের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও এবার পাকিস্তানকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। পাকিস্তানকে ১৩ রানে হারিয়ে ২ জয়ে ৪ পয়েন্ট তুলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে বাঘিনীরা। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রানের সংগ্রহ দাঁড় করায় বাঘিনীরা। সাদিয়া আক্তার খেলেছেন ৩৩ বলে ৩৩ রানের ইনিংস। বাকিদের মধ্যে ২২ বলে ২৮ রানের ক্যামিও খেলেছেন ফারজানা ইয়াসমিম মেধা।

২১ বলে ২৪ রানের ইনিংস খেলেন সাদিয়া ইসলাম। জবাব দিতে নামা পাকিস্তান শুরুটা ভালোই করেছিল। কোমাল খান ২৯ বলে ৩৬ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন। সমান বলে ৩২ রান করেন রাভাইল ফারহান। শেষ দিকে রানের গতি কিছুটা কমেছে পাকিস্তানের। তাদের চেপে ধরেছেন টাইগ্রেস বোলাররা। জুফিশান আইয়াজ ৩০ বলে ৩২ রান করেছেন। শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ২১ রান। তবে ৭ রানের বেশি নিতে পারেনি তারা। ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৬ রান তুলে থেমেছে পাকিস্তানের ইনিংস। বাংলাদেশের হয়ে মাত্র ২৫ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন ফারজানা ইয়াসমিম মেধা।

নিশিতা আক্তার নিশি ২৮ রান খরচায় ২ উইকেট নেন। তিথি দাস অপর্ণা মাত্র ৮ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ