শিরোনাম
খাদ্যপণ্যের ‘সিন্ডিকেট’ বলে কোন শব্দ থাকবে না : নারায়ণগঞ্জে খাদ্যমন্ত্রীনারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার ভবনে বিএনপির আইনজীবীদের হাতাহাতিপ্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে শিশুদের: প্রধানমন্ত্রীমেট্রোর লাইনে কুকুরআবারও আদালত থেকে পালালেন আসামিশ্রীমঙ্গল ভাড়াউড়া ফুটবল মাঠ পরিদর্শন ক্রীড়া প্রতিমন্ত্রীরগণভোটের ব্যবস্থা রাখা হবে সংবিধান সংশোধনের পর: স্বরাষ্ট্রমন্ত্রীদশম গ্রেডে বেতন পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরাআবেগঘন বার্তা দিলেন মেসিবাধা কাটল সাড়ে ১৩ হাজার অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগেসেরা রিপোর্ট খুঁজছে নগদ-ডিআরইউবাবরি মসজিদের মূল উদ্যোক্তা গ্রেপ্তাার

দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করবে পুলিশ

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা বলেছেন, ‘আমরা শক্তিশালী, কারণ আমরা ইউনাইটেড। এই ইউনিটি যেন আমাদের বজায় থাকে। সামনে শারদীয় দুর্গোৎসব। নারায়ণগঞ্জ জেলাবাসী এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এখানে আসবেন, পূজারীসহ সবাই যেন আনন্দমুখর পরিবেশে উৎসব উদ্‌যাপন করতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য।’

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় শারদীয় দুর্গাপূজায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পুলিশ সুপার বলেন, ‘আপনারা দীর্ঘ অপেক্ষা করেছেন। বিভিন্ন বিষয় নিয়ে যে কথাগুলো বলেছেন, আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছি। আমরা কাজ করে যাচ্ছি।’

নগরীর ফুটপাত দখলমুক্ত ও পরিষ্কার রাখার বিষয়ে তিনি বলেন, ‘ফুটপাত ক্লিয়ার করার ক্ষেত্রে মূল ভূমিকা সিটি করপোরেশনকে নিতে হবে। আমরা সহযোগী হিসেবে কাজ করব। তারা যদি আমাদের সহযোগিতা চান, আমরা অবশ্যই সহযোগিতা করব। তবে শুধু ক্লিয়ার করা নয়, সেটি ধরে রাখাই সবচেয়ে বড় বিষয়। এই অবস্থা ধরে রাখতে পারব কি না, সেটি একটি চ্যালেঞ্জ।’

চাষাঢ়ার যানজট ও ফুটপাতের পরিস্থিতির প্রসঙ্গ তুলে এসপি হাবিবুর রহমান বলেন, ‘আমরা চাষাঢ়া মোড় দিয়ে শুরু করেছি। এই জায়গাটা অন্তত দুর্গাপূজার সময় কিছু করা যায় কি না, আমরা বসে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করব।’

জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার তাসনিম আক্তার পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলা ও থানা পর্যায়ের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ