শিরোনাম

যুব মহিলা লীগ নেত্রী আটক

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সুলতানা বেগম (৩৫) নামে জেলা যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাকে আটক করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাত ৮টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করে পুলিশ।

আটক সুলতানা বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ বলে জানা গেছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সেহলা কলোনি গ্রামের জুলমত আলীর মেয়ে।

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন অপু জানান, নিষিদ্ধ সংগঠনের ওই নেত্রীকে ভারতে যাওয়ার সময় আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।

পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সুলতানা বেগম চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিলেন বলে জানিয়েছেন। ইমিগ্রেশনের কার্যক্রম শেষে ভারতে প্রবেশের সময় আইসিপি কমান্ডারের দায়িত্বে থাকা ৫৯ বিজিবির নায়েব সুবেদার মো. আখতারুজ্জামানের নেতৃত্বে তাকে আটক করা হয়।

প্রাথমিকভাবে সুলতানা বেগমের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি নাশকতার মামলা থাকার তথ্য পাওয়া গেছে। মামলাটি ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর দায়ের করা হয় বলে জানা গেছে।

এদিকে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান রাত ৮টার দিকে বিজিবির পক্ষ থেকে সুলতানা বেগম নামে এক যুব মহিলা লীগ নেত্রীকে হস্তান্তরের তথ্য নিশ্চিত করেন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ