শিরোনাম

নাচলেন শাওন-মাতলেন সিঁদুর খেলায়

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিটপড়া হয়েছে ০ বার

বুধবার (২১ অক্টোবর) সকালে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। এরপরই দেবীকে সিঁদুর দিয়ে বরণ ও সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা।

সকাল থেকেই ঢাকেশ্বরী মন্দিরে ছিল উৎসবমুখর পরিবেশ। এবারের দুর্গাপূজার বিদায়ের দিনে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে উৎসবের আনন্দে মেতে উঠলেন অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। বিজয়া দশমীতে বন্ধুদের সঙ্গে ঢাকের তালে নাচের পাশাপাশি সিঁদুর খেলার আয়োজনেও অংশ নেন তিনি। সকাল থেকেই সেখানেই বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে দেখা যায় শাওনকে।

এ সময় নিজের অনুভূতি জানিয়ে শাওন বলেন, ‘আমরা বন্ধু ঈদের দিন বাসায় আসে। আমাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে। তাই তাদের সঙ্গে আনন্দ ভাগ করতে এসেছি।’

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ