শিরোনাম
৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক : জরুরি সার আমদানিতে ইআরডির সঙ্গে চুক্তি সইবন্ধ থাকবে এটিএম কার্ড: ৬ দিন কিছু সেবা বন্ধ থাকবে ৩০ ব্যাংকেরনাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত: নিহত ৩২মার্কেট-দোকানপাট খোলার নতুন নির্দেশনাহুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদিতে প্রাণ গেল কুমিল্লার যুুবকেরবিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রপূজামণ্ডপগুলোতে দূর্গাপূজার ব্যাপক প্রস্তুতি: কলমাকান্দায় প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরাজড়িতদের শাস্তির দাবি: সাংবাদিকদের ওপর হামলায় উত্তাল রাবিআজানরত অবস্থায় মুয়াজ্জিনকে ছুরিকাঘাতগণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রীপ্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপানসড়ক অবরোধ করে অটোরিকশা চালকদের বিক্ষোভ

বিভিন্ন সীমাবদ্ধতা নারী প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ: নির্বাচন কমিশনার

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ২ বার

আজকের সমাচারপত্র রিপোর্ট : রাজনীতি ও নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়াতে নির্বাচনী ব্যয় কমানো, রাষ্ট্রীয় অর্থায়ন ও নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মুহম্মদ সানাউল্লাহ। গতকাল রোববার রাজধানীতে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনে আয়োজিত এক সেশনে তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৯১ সালের পর দ্বিতীয় সর্বোচ্চসংখ্যক নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের জয়লাভের হার ছিল তুলনামূলক কম।

অর্থনৈতিক সক্ষমতা ও সম্পদে প্রবেশাধিকারের সীমাবদ্ধতা নারী প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি। সানাউল্লাহ বলেন, জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব বর্তমানে ১৬-১৭ শতাংশ, যা আঞ্চলিক গড়ের চেয়ে কিছুটা বেশি। একইসঙ্গে নারী ভোটারদের অংশগ্রহণও সন্তোষজনক এবং সামাজিক ও ধর্মীয় বাধা আগের তুলনায় কমেছে। নারীদের রাজনৈতিক অংশগ্রহণ শুধু নির্বাচনে প্রার্থী হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে তিনি বলেন, ভোট দেওয়া, নির্বাচন পর্যবেক্ষণ, নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন, রাজনৈতিক দলের নেতৃত্ব, নাগরিক সমাজ ও তৃণমূল সংগঠনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেও নারীদের ভূমিকা বাড়াতে হবে।

নির্বাচন কমিশনার আরও বলেন, নারী প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনী আচরণবিধিতে সহিংসতা ও সাইবার বুলিং প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রযুক্তির ব্যবহার বাড়ায় নারীদের রাজনৈতিক প্রচারণায় অংশগ্রহণের সুযোগও বৃদ্ধি পেয়েছে। নতুন করে গড়ে ওঠা এক বিশে^ ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার পথচলা স্লোগানে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সম্মেলনের আয়োজন করেছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। গত শনিবার এতে উদ্বোধনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সিজিএস আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশনে শতাধিক দেশের প্রায় ২০০ জন বক্তা, ৩০০ জন প্রতিনিধি এবং এক হাজারের বেশি অংশগ্রহণকারী যোগ দিয়েছেন। এতে সাবেক রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, গবেষক, সাংবাদিক, ব্যবসায়ী, নিরাপত্তা বিশেষজ্ঞ, নাগরিক সমাজের প্রতিনিধি, উদ্ভাবক ও তরুণ নেতৃত্ব অংশ নিয়েছেন। তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন আজ সোমবার শেষ হবে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ