শিরোনাম
৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক : জরুরি সার আমদানিতে ইআরডির সঙ্গে চুক্তি সইবন্ধ থাকবে এটিএম কার্ড: ৬ দিন কিছু সেবা বন্ধ থাকবে ৩০ ব্যাংকেরনাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত: নিহত ৩২মার্কেট-দোকানপাট খোলার নতুন নির্দেশনাহুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদিতে প্রাণ গেল কুমিল্লার যুুবকেরবিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রপূজামণ্ডপগুলোতে দূর্গাপূজার ব্যাপক প্রস্তুতি: কলমাকান্দায় প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরাজড়িতদের শাস্তির দাবি: সাংবাদিকদের ওপর হামলায় উত্তাল রাবিআজানরত অবস্থায় মুয়াজ্জিনকে ছুরিকাঘাতগণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রীপ্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপানসড়ক অবরোধ করে অটোরিকশা চালকদের বিক্ষোভ

অপরাধীদের আইন অনুযায়ী বিচার হবে : সামা ওবায়েদ

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিটপড়া হয়েছে ০ বার

শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া আদালতের বিষয় হলেও ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, ‘কোনো উদ্যোগ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি শক্তিশালী সামাজিক উদ্যোগ ও উপযুক্ত কর্মপরিকল্পনা প্রয়োজন। আশা করি, আসামিদের ফিরিয়ে দিতে ভারত দ্রুত ব্যবস্থা নেবে।’ গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশে আইন রয়েছে, স্বাধীনভাবে কাজ করার জন্য আদালতও রয়েছে, তাই অপরাধীদের আইন অনুযায়ী বিচার হবে।

দোষী সাব্যস্ত হলে অপরাধীদের শাস্তি ভোগ করতে হবে।’ তিনি বলেন, ‘বিচারপ্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব নয়, আইনের নিজস্ব গতিতেই বিষয়গুলোর নিষ্পত্তি হওয়া উচিত।’ এসময় প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের অর্থনীতিকে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যেই সিলিকন ভ্যালি সফর করা হয়েছে। গুগল, অ্যাপল, মেটা, সিসকো ও এনভিডিয়াসহ শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ, প্রযুক্তি ও গবেষণা সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

এছাড়া অ্যাপল ও এনভিডিয়া বাংলাদেশের সঙ্গে এআই নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ