শিরোনাম
যশোরে নানা আয়োজনে তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিতসচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে আইডি কার্ড দৃশ্যমান রাখার নির্দেশআগারগাঁওয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ : কুশপুত্তলিকা দাহশ্রমিক আন্দোলনে উত্তপ্ত গাজীপুররিয়াদ বিমানবন্দরে হামলায় আরও এক ভারতীয় নাগরিকের মৃত্যুচিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিন্যায্য মজুরি নির্ধারণে একমত তিনপক্ষ : শ্রমিকদের কাজে ফেরার আহ্বানজামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাতএবার জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণশ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মাগুরায় ভোক্তা অধিকারের অভিযান,বিএডিসি ডিলারকে জরিমানাসিংড়ায় মরহুমা খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মাগুরায় ভোক্তা অধিকারের অভিযান,বিএডিসি ডিলারকে জরিমানা

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

মাগুরার শালিখা উপজেলার সিংড়া বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর,জেলা কৃষি বিপণন অফিস। 

বুধবার দুপুরে এ অভিযানে একলক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়,সিংড়া বাজারে মেসার্স আশিক ট্রেডার্স নামক বিএডিসি সার ও বীজ ডিলারকে সার সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে বিক্রি করছিলেন। এসময় প্রতিষ্ঠানে তদারকি করে ১০৫০ টাকার ডিএপি,১০০০ টাকার এমওপি,১৩৫০ টাকার টিএসপি বস্তাপ্রতি ৩০০- ৪০০ টাকা বেশি দামে বিক্রি হয়েছে।ইতিপূর্বে তাকে সতর্ক করা সত্বেও পুনরায় কৃষকের সাথে প্রতারণা করে আসছে।পরে মেসার্স আশিক ট্রেডার্সের মালিক আশিক লস্করকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৪৫ ধারায় ১,০০,০০০/-(এক লক্ষ টাকা) জরিমানা করা হয়। 

পরবর্তীতে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। কেউ যেন অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করে সে বিষয়ে সতর্ক করা হয় এবং সবাইকে নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ