শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪ নভেম্বর বেলা১১ টার দিকে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার এর সভা কক্ষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমান এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি আফরোজা হক তানিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া, বীর মুক্তিযোদ্ধা শেখ ইউনুস।
আরও উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শফিউল আলম খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ কামরুল হাসান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেক , প্রাথমিক শিক্ষা অফিসার জাহেদা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার সালেহা আফরোজ, পরিসংখ্যান অফিসার গোলাম হোসেন, শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শামীম হোসেন, শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন লস্কর, সহ সভাপতি ফরহাদ হোসেন জনি, প্রিন্ট ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক প্রমুখ।







