শিরোনাম
আমলাদের একটি অংশ রাজনৈতিক প্রভুদের সেবা করতে বেশি আগ্রহীবিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাস, ১০ উড়োজাহাজ কেনার চুক্তি১৩ মাসের বাচ্চাকে ২ লাখ টাকায় বিক্রিভারতের সঙ্গে পানির হিস্যায় একচুলও ছাড় নয়: নাহিদসৌদির বিমানবন্দরে হামলায় নিহত ৩, আহত ৩৬হাসপাতাল তত্ত্বাবধায়ক-চিকিৎসকসহ ১১১ জন ডেঙ্গু আক্রান্তঅ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাইগ্রাহকের টাকা আত্মসাতে ব্যাংকের ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তারধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীশিক্ষার্থীদের জন্য ৩৪ টাকা ভাড়া নির্ধারণরূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযানবাঁশের চাটাই বেয়ে স্কুলে যায় শিক্ষার্থীরা, ভোগান্তি

৬-১ গোলের বিশাল ব্যবধানে হারলো ভারত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ৩ মিনিটপড়া হয়েছে ০ বার

আগের ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে ৪-০ গোলে হেরেছিল ভারত। এবার উরুগুয়ের বিপক্ষে আরও খারাপ পরিণতি হলো তাদের। হারলো ৬-১ গোলের বিশাল ব্যবধানে। বজ্রপাতের কারণে ভারত দীর্ঘ বিরতির আগে অল্প সময়ের জন্য হলেও উরুগুয়ের বিপক্ষে সমতায় ফিরেছিল ভারত। অনিরুদ্ধ থাপার গোলে ১-১ সমতা ফিরিয়ে আশা জাগিয়েছিল স্বাগতিকরা। তবে বিরতির পর ভারতকে ছিন্নভিন্ন করে দেয় উরুগুয়ে। ম্যাক্সি আরাউহোর জোড়া গোলের সঙ্গে রদ্রিগো সালাজার, রদ্রিগো আগুয়েরে ও হুয়ান সানাব্রিয়ার গোলে শেষ পর্যন্ত ৬-১ ব্যবধানের বড় জয় পায় তারা।

খালিদ জামিলের দল ম্যাচে বেশ কয়েকবার উরুগুয়ের জন্য হুমকি তৈরি করেছিল। বিশেষ করে পাল্টা আক্রমণে ভারতের কিছু ভালো মুহূর্ত ছিল। কিন্তু শেষ পর্যন্ত দুই দলের মানের পার্থক্যই ম্যাচের ফল গড়ে দেয়। বজ্রপাতের কারণে প্রায় ৩৭ মিনিট খেলা বন্ধ থাকার পর মাঠে ফিরে উরুগুয়ে দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। এরপর একের পর এক আক্রমণে ভারতের রক্ষণকে চাপে ফেলে তারা। দ্বিতীয়ার্ধে ভারতের পাল্টা আক্রমণের সুযোগও কমিয়ে দেয় উরুগুয়ে। ভারতের হয়ে অনিরুদ্ধ থাপার গোলটি অবশ্য ম্যাচে সমতা ফিরিয়েছিল।

কিন্তু সেই মুহূর্ত ধরে রাখতে পারেনি খালিদ জামিলের দল। দ্বিতীয়ার্ধে উরুগুয়ের আক্রমণের সামনে একের পর এক গোল হজম করে বড় ব্যবধানে হারতে হয় ভারতকে। ব্রাজিলের বিপক্ষে ম্যাচের মতোই উরুগুয়ের বিপক্ষেও শুরুটা বেশ ইতিবাচক ছিল ভারতের। তবে ম্যাচের ১১ মিনিটেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। বক্সের মধ্যে ফেদেরিকো ভিনিয়াসকে ফাউল করে পেনাল্টি উপহার দেন প্রামবীর। স্পটকিক থেকে গোল করতে কোনো ভুল করেননি দারউইন নুনিয়েজ। গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুকে ভুল দিকে পাঠিয়ে উরুগুয়েকে এগিয়ে দেন তিনি।

২২ মিনিটে অবশ্য সমতায় ফেরে ভারত। মাঝমাঠ থেকে দ্রুত আক্রমণ গড়ে তোলেন রায়ান উইলিয়ামস। বক্সের ঠিক বাইরে থেকে তার নেওয়া জোরালো শট উরুগুয়ের গোলরক্ষক থিয়াগো কারদোসো ফিরিয়ে দিলেও বল চলে যায় অনিরুদ্ধ থাপার কাছে। ঠান্ডা মাথায় সাইডফুটের শটে বল জালে পাঠিয়ে ভারতকে সমতায় ফেরান থাপা। এরপর এগিয়ে যাওয়ার সুযোগও পেয়েছিল ভারত। বক্সের বাইরে ফাঁকা জায়গায় এডমুন্ড লালরিন্দিকাকে বল বাড়িয়ে দেন উইলিয়ামস। কিন্তু সুযোগ কাজে লাগাতে দেরি করেন লালরিন্দিকা। পরে বক্সের ভেতর সামান্য সংস্পর্শে পড়ে গেলেও পেনাল্টির আবেদন নাকচ করে দেন রেফারি।

এরপর ম্যাচে আসে দীর্ঘ বিরতি। হাইড্রেশন বিরতি বিদ্যুৎ-সংক্রান্ত সমস্যায় পরিণত হয়। প্রায় ৩৭ মিনিট খেলা বন্ধ থাকার পর আবার শুরু হয় ম্যাচ। বিরতি থেকে ফিরেই ভারতকে ধাক্কা দেয় উরুগুয়ে। এক মিনিটের মধ্যেই নাহিতান নান্দেসের নিচু ক্রস থেকে কাছ থেকে বল জালে পাঠিয়ে উরুগুয়েকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ম্যাক্সি আরাউহো। দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় উরুগুয়ে। ভারতকে দ্রুত পাল্টা আক্রমণের সুযোগ না দিয়ে বলের দখল ধরে রাখে দিয়েগো ফোরলানের দল।

৫৩ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে ব্যবধান ৩-১ করেন রদ্রিগো সালাজার। ছয় মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে ভারতের ঘুরে দাঁড়ানোর সব সম্ভাবনা শেষ করে দেন আরাউহো। ভিনিয়াসের বাড়ানো বলে গোলরক্ষক গুরপ্রীতকে পরাস্ত করে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান তিনি। ৭১ মিনিটে ব্যবধান আরও বাড়ায় উরুগুয়ে। ফাকুন্দো পেলিস্ত্রির ডিফ্লেক্টেড ক্রস থেকে পাওয়া বলে ভলিতে গোল করেন হুয়ান সানাব্রিয়া। ম্যাচের ৮৬ মিনিটে রদ্রিগো আগুয়েরে বক্সের বাইরে থেকে বাঁকানো শটে বলকে পাঠান ওপরের কোণায়।

তাতেই ৬-১ গোলের বড় জয় নিশ্চিত হয় উরুগুয়ের। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে উরুগুয়ের দাপটের সামনে আর কোনো প্রতিরোধ গড়তে পারেনি ভারত। বড় হারে আন্তর্জাতিক বিরতির শেষ ম্যাচ শেষ করতে হয়েছে তাদের।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ