শিরোনাম
শহীদ রাজু মোল্লার কবর জিয়ারত করলেন এমপি বাবুল ও নায়াব ইউসুফরংপুরের গঙ্গাচড়ায় নানা আয়োজনে অসকসের সশস্ত্রবাহিনী দিবস উদযাপনকিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার সর্বোচ্চ রেকর্ড ৫১ বস্তা টাকা মিলেছেশ্রীপুরে বিশ্ব সাদা ছড়ি দিবসে ৫০ দৃষ্টিপ্রতিবন্ধীর মাঝে ছড়ি বিতরণযশোরে ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবীপুলিশকে পেশাদারত্বের ভিত্তিতে কাজ করার নির্দেশ প্রতিমন্ত্রী অমিতের১৭ লাখ ৩০ হাজার টাকার আর্থিক অনুদান দিল মৌলভীবাজার জেলা পরিষদবাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত: ৪৯৫ জনের অংশগ্রহণ৫০০ বছরের ইতিহাসের সাক্ষী, মৌলভীবাজারের ঐতিহাসিক খোজার মসজিদলাঙ্গলবাঁধ বাজারের প্রধান সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমেচলনবিল তাড়াশে ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান ও শীর্ষ দুই পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণের উদ্বোধনসদস্যদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের মধ্যে দিয়ে ৩৪ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে ঐতিহ্যবাহী ঝাপান খেলা দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

বিষধর সাপ দেখলে যেখানে মানুষ আতঙ্কিত হয়, সেখানে সেই সাপ নিয়েই নানা কলাকৌশল দেখিয়ে দর্শনার্থীদের আনন্দ দিচ্ছেন সাপুড়েরা। গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী ঝাপান খেলাকে ঘিরে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। সাপের ফণা তোলা আর সাপুড়েদের বিচিত্র কলাকৌশল দেখতে সেখানে ভিড় করেন বিভিন্ন বয়সী শত শত মানুষ।

​তেঁতুলতলা যুব সমাজের উদ্যোগে নলডাঙ্গার তেঁতুলতলায় দিনব্যাপী এ ঝাপান খেলার আয়োজন করা হয়। খেলায় অংশ নেওয়া সাপুড়ে দলগুলো তাদের সংগ্রহে থাকা অসংখ্য বিষধর সাপ নিয়ে প্রদর্শনী ও নিজেদের সেরা প্রমাণের প্রতিযোগিতায় মেতে ওঠে।

​সকাল থেকেই খেলার আনুষ্ঠানিকতা শুরু হলেও দুপুরের পর থেকে ঝাপান খেলা দেখতে নলডাঙ্গা ও আশপাশের দূরদূরান্তের এলাকা থেকে নারী-পুরুষ, বয়োবৃদ্ধ ও শিশুরা তেঁতুলতলায় আসতে থাকেন। ঢাক-ঢোল আর বাদ্যের তালে তালে সাপুড়েরা নাচতে থাকেন, আর তাঁদের ইশারায় সাপগুলো ফণা তুলে বিভিন্ন অঙ্গভঙ্গি প্রদর্শন করে। এমন রোমাঞ্চকর দৃশ্য দেখে উপস্থিত দর্শনার্থীরা মুগ্ধ হন এবং করতালির মাধ্যমে সাপুড়েদের উৎসাহ দেন।

​খেলা দেখতে আসা দর্শনার্থীরা জানান, শহরের যান্ত্রিকতা কিংবা বর্তমান সময়ে গ্রামীণ এমন আয়োজন খুব একটা চোখে পড়ে না। অনেকেই পরিবার ও শিশুদের নিয়ে খেলা দেখতে এসেছেন, যাতে নতুন প্রজন্ম গ্রামবাংলার এই প্রাচীন ঐতিহ্য ও সাপ সম্পর্কে বাস্তব ধারণা পেতে পারে। এলাকাবাসীর মতে, এই খেলাকে ঘিরে পুরো গ্রামে এক আনন্দঘন ও উৎসবের আমেজ তৈরি হয়েছে।

​আয়োজক ‘তেঁতুলতলা যুব সমাজ’-এর সদস্যরা জানান, প্রযুক্তি ও আধুনিকতার ছোঁয়ায় চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী এ খেলা দিন দিন হারিয়ে যেতে বসেছে। নতুন ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে গ্রামবাংলার এই প্রাচীন ঐতিহ্য ধরে রাখতে এবং এলাকার মানুষকে নির্মল আনন্দ দিতেই তাঁদের এই উদ্যোগ।

​এ বিষয়ে এলাকার বিশিষ্ট প্রবীণ ব্যক্তি নুরুন্নবী বলেন—

​যে সাপে কামড়ালে মানুষ মরে যায়, এত বিষ সেই সাপ আমরা গ্রামে নিয়ে এসেছি খেলা দেখানোর জন্য। মা-বোন সকলে বসে আমরা একজায়গায় দেখছি— এ যে কত বড় একটা জিনিস, যা কামড়ালে মানুষ মরে যায়, সেই জিনিসটা আমরা দেখার জন্য এখানে নিয়ে এসেছি!

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ