শিরোনাম
শহীদ রাজু মোল্লার কবর জিয়ারত করলেন এমপি বাবুল ও নায়াব ইউসুফরংপুরের গঙ্গাচড়ায় নানা আয়োজনে অসকসের সশস্ত্রবাহিনী দিবস উদযাপনকিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার সর্বোচ্চ রেকর্ড ৫১ বস্তা টাকা মিলেছেশ্রীপুরে বিশ্ব সাদা ছড়ি দিবসে ৫০ দৃষ্টিপ্রতিবন্ধীর মাঝে ছড়ি বিতরণযশোরে ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবীপুলিশকে পেশাদারত্বের ভিত্তিতে কাজ করার নির্দেশ প্রতিমন্ত্রী অমিতের১৭ লাখ ৩০ হাজার টাকার আর্থিক অনুদান দিল মৌলভীবাজার জেলা পরিষদবাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত: ৪৯৫ জনের অংশগ্রহণ৫০০ বছরের ইতিহাসের সাক্ষী, মৌলভীবাজারের ঐতিহাসিক খোজার মসজিদলাঙ্গলবাঁধ বাজারের প্রধান সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমেচলনবিল তাড়াশে ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান ও শীর্ষ দুই পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণের উদ্বোধনসদস্যদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের মধ্যে দিয়ে ৩৪ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

প্রতিমন্ত্রী ইশরাকের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

ডেঙ্গু মশার বিস্তার রোধ ও নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের নেতৃত্বে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় বিভিন্ন সড়ক ও ড্রেন পরিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) গেন্ডারিয়া থানার ৪০ ও ৪৫ নম্বর ওয়ার্ডে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন নিজে ময়লা পরিষ্কার করেন এবং ড্রেন পরিষ্কারের কাজে অংশ নেন।

ঢাকা-৬ আসনের আওতাধীন এলাকাগুলোতে ডেঙ্গুর প্রজননস্থল তৈরি না হয়, সে জন্য সড়ক, ড্রেন ও আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় বিভিন্ন সড়ক ও ড্রেনে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।

ইশরাক হোসেনের নেতৃত্বে ঢাকা-৬ আসনের বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গু মশার বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ