শিরোনাম
শহীদ রাজু মোল্লার কবর জিয়ারত করলেন এমপি বাবুল ও নায়াব ইউসুফরংপুরের গঙ্গাচড়ায় নানা আয়োজনে অসকসের সশস্ত্রবাহিনী দিবস উদযাপনকিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার সর্বোচ্চ রেকর্ড ৫১ বস্তা টাকা মিলেছেশ্রীপুরে বিশ্ব সাদা ছড়ি দিবসে ৫০ দৃষ্টিপ্রতিবন্ধীর মাঝে ছড়ি বিতরণযশোরে ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবীপুলিশকে পেশাদারত্বের ভিত্তিতে কাজ করার নির্দেশ প্রতিমন্ত্রী অমিতের১৭ লাখ ৩০ হাজার টাকার আর্থিক অনুদান দিল মৌলভীবাজার জেলা পরিষদবাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত: ৪৯৫ জনের অংশগ্রহণ৫০০ বছরের ইতিহাসের সাক্ষী, মৌলভীবাজারের ঐতিহাসিক খোজার মসজিদলাঙ্গলবাঁধ বাজারের প্রধান সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমেচলনবিল তাড়াশে ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান ও শীর্ষ দুই পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণের উদ্বোধনসদস্যদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের মধ্যে দিয়ে ৩৪ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

খুবিতে ফ্যাসিবাদী কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

সারাদেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ ও মানববন্ধন করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশন (এনটিএ) ও কর্মকর্তা সংগঠন বন্ধনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, পতিত ফ্যাসিস্ট অপশক্তি আগুন সন্ত্রাস ও রাজপথে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। একটি গুপ্তচক্র দেশকে অশান্ত রাখতে চায়। সন্ত্রাস, ভাঙচুর ও লুটপাটের মাধ্যমে যারা নৈরাজ্য সৃষ্টি করছে, বাংলাদেশে তাদের ঠাঁই হবে না। পালিয়ে যাওয়া শাসক কখনো ফিরে আসে না। ফিরতে চাইলেও তাদের বিচারের মুখোমুখি হতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার দেশ পুনর্গঠনে কাজ করছে। এ প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে ফ্যাসিস্ট অপশক্তি সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান বলেন, দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থেকে ফ্যাসিবাদী শক্তি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে এবং রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে তারা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে অকার্যকর করতে পতিত স্বৈরাচারীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী বলেন, ধ্বংসযজ্ঞ ও নৈরাজ্য সৃষ্টি করে কোনো পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়। আগুন দিয়ে বাস পুড়িয়ে ক্ষমতা দখল করা যায় না। ২০২৪ সালে যারা গণহত্যা চালিয়েছে, তাদের আইনের আওতায় এনে আদালতে বিচারের মুখোমুখি করতে হবে। নিজ নিজ অবস্থান থেকে এ ধরনের নৈরাজ্যের নিন্দা জানাতে হবে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. খসরুল আলম, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দীন, খান বাহাদুর আহছানউল্লা হলের প্রভোস্ট অধ্যাপক শরীফ মোহাম্মদ খান, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আশিক উর রহমান, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. মো. এনামুল কবীরসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

বক্তারা বলেন, আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি, জ্বালাও-পোড়াও ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। এ দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান হতে দেওয়া হবে না।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলী।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ