শিরোনাম
পায়ুপথে মিললো ৩ সোনার ডিমচলতি বছরেই গঙ্গা চুক্তি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদে আগারগাঁওয়ে বিক্ষোভ : লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশসংস্কৃতি মন্ত্রীর দিকনির্দেশনায় মহম্মদপুরের চুড়ারগাতী গ্রামে মধুমতির নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারাবিদ্যালয়সংলগ্ন ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা দিলেন মেয়রআমলাদের একটি অংশ রাজনৈতিক প্রভুদের সেবা করতে বেশি আগ্রহীবিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাস, ১০ উড়োজাহাজ কেনার চুক্তি১৩ মাসের বাচ্চাকে ২ লাখ টাকায় বিক্রিভারতের সঙ্গে পানির হিস্যায় একচুলও ছাড় নয়: নাহিদসৌদির বিমানবন্দরে হামলায় নিহত ৩, আহত ৩৬হাসপাতাল তত্ত্বাবধায়ক-চিকিৎসকসহ ১১১ জন ডেঙ্গু আক্রান্তঅ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ১২০ কেজি মা ইলিশ জব্দ, ৪ জনকে জরিমানা

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিটপড়া হয়েছে ০ বার

নারায়ণগঞ্জ সদর উপজেলায় মা ইলিশ বিক্রি করায় ৪ জনকে জরিমানা এবং ১২০ কেজি মা ইলিশ জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়েছে। একইসঙ্গে নিষিদ্ধ ঘোষিত ১১ কেজি পিরানহা মাছও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে জলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিলের নেতৃত্বে সদর উপজেলার খানপুর বাজার এলাকায় এবং তল্লা এলাকার ভাই ভাই বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা ড. আয়েশা সিদ্দিকা বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে এই মোবাইল কোর্ট এবং অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১২০ কেজি মা ইলিশ এবং নিষিদ্ধ ঘোষিত ১১ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। মা ইলিশ মাছ এবং পিরানহা মাছ বিক্রি করায় নজরুল ইসলামকে ২ হাজার টাকা, মো. লিটন মিয়া, মো. আলাউদ্দিন এবং মো. নূর ইসলাম প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ, জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. নওশের আলী সহ সদর উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ