শিরোনাম
মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ আ.লীগ নেতা আটক, হাসপাতালে ভর্তি​সার ডিলার নীতিমালা ২০২৬ বাস্তবায়নে মাগুরা সদরে ডিলারদের প্রশিক্ষণ অনুষ্ঠিতযুবকণ্ঠ সোসাইটি কর্তৃক কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া এলাকায় ত্রাণ বিতরণঝিকরগাছায় যুবকণ্ঠ সোসাইটির খাদ্য সহায়তামাজিদয়া পুরাতন রেললাইন এলাকায় যুবকণ্ঠ সোসাইটির সদস্যদের মাঝে খাদ্য বিতরণআওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে: শামা ওবায়েদনাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে নেতাকর্মীদের সাথে নিয়ে দিন-রাত রাজপথে এমপি হিলালীআলফাডাঙ্গায় বুড়াইচ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা দিলেন হুমায়ুন কবিরযশোরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকাসহ ১০ দফা দাবিতে মানববন্ধনযশোরে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের যাচাই-বাছাই সম্পন্নমহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

ধুনটে আ.লীগ নেতাসহ সিআর মামলার তিন আসামি গ্রেপ্তার

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

বগুড়ার ধুনটে আওয়ামী লীগের এক নেতাসহ সিআর (CR) মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার গোয়ালভাগ গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে গোলজার হোসেন (৫৫)। তিনি মথুরাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি। এছাড়া সিআর মামলার অপর দুই আসামি হলেন উল্লাপাড়া খন্দকারপাড়া গ্রামের দেরাজ চৌধুরীর ছেলে দুলাল চৌধুরী এবং আব্দুল হালিম খন্দকারের ছেলে মুরাদ হোসেন খন্দকার।

‎পুলিশ সূত্রে জানা গেছে, গোলজার হোসেনের বিরুদ্ধে ধুনট থানার এফআইআর নং-১৮, তারিখ ২৬ জানুয়ারি ২০২৫ এবং জিআর নং-১৮-এর একটি মামলা রয়েছে। মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/৪৪৮/৩২৩/৩৮০/৪২৭/৫০৬ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৫/৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে শনিবার সকালে গ্রেপ্তার ব্যক্তিদের থানা থেকে বগুড়া আদালতে পাঠানো হয়। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ