শিরোনাম
বিদ্যালয়সংলগ্ন ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা দিলেন মেয়রআমলাদের একটি অংশ রাজনৈতিক প্রভুদের সেবা করতে বেশি আগ্রহীবিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাস, ১০ উড়োজাহাজ কেনার চুক্তি১৩ মাসের বাচ্চাকে ২ লাখ টাকায় বিক্রিভারতের সঙ্গে পানির হিস্যায় একচুলও ছাড় নয়: নাহিদসৌদির বিমানবন্দরে হামলায় নিহত ৩, আহত ৩৬হাসপাতাল তত্ত্বাবধায়ক-চিকিৎসকসহ ১১১ জন ডেঙ্গু আক্রান্তঅ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাইগ্রাহকের টাকা আত্মসাতে ব্যাংকের ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তারধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীশিক্ষার্থীদের জন্য ৩৪ টাকা ভাড়া নির্ধারণরূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান

গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ শিকার

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

পাবনার সুজানগরের ঐতিহ্যবাহী গাজনার বিলে চায়না দুয়ারি ও বেড় জালের পাশাপাশি গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ শিকার করা হচ্ছে। এতে শুষ্ক মৌসুমে বিলে মাছের আকাল দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে এলাকার সচেতন মহল ধারণা করছেন। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, গাজনার বিলের আশপাশের ৮/১০টি গ্রামে ৪/৫’শ মৎস্যজীবী এবং মৎস্য শিকারি রয়েছে। ওই সব মৎস্যজীবী বিলে নিষিদ্ধ চায়না দুয়ারি, বেড় ও খড়া জাল দিয়ে মাছ শিকার করার পাশাপাশি ক্ষতিকর বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে রুই এবং কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ শিকার করছে।

বিলপাড়ের উলাট গ্রামের বাসিন্দা বাচ্চু শেখ জানান, কতিপয় অসাধু মৎস্যজীবী প্রথমে বিলের নির্দিষ্ট একটি জায়গার চারপাশ বেড় জাল দিয়ে ঘেরাও করে। এর পর তারা ঘেরাওকৃত জায়গার মাঝে ক্ষতিকর বিষাক্ত গ্যাস ট্যাবলেট ছেড়ে দেয়। এতে ওই জায়গার মাঝে থাকা রুই, কাতলা, পুঁটি, শিং, শোল এবং বানসহ অন্যান্য মাছ বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে ভেসে ওঠে। এ সময় তারা সহজে ওই মাছ শিকার করে। একই এলাকার বাসিন্দা আলতাফ হোসেন বলেন, মৎস্যজীবীরা প্রতিদিন দুপুরে এবং রাতে বিল থেকে ক্ষতিকর গ্যাস ট্যাবলেট দিয়ে ওই মাছ শিকার করে প্রকাশ্যে উপজেলার হাট-বাজারে বিক্রি করছে।

বিশেষ করে এ ব্যাপারে দেখার কেউ না থাকায় মৎস্যজীবীরা প্রতিদিন অবাধে বিলে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ শিকার ও স্থানীয় হাট-বাজারে বিক্রি করে থাকে। এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে ঘটনা সত্য হলে বিলে অভিযান চালিয়ে ওই সকল মৎস্যজীবীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ