শিরোনাম
শহীদ রাজু মোল্লার কবর জিয়ারত করলেন এমপি বাবুল ও নায়াব ইউসুফরংপুরের গঙ্গাচড়ায় নানা আয়োজনে অসকসের সশস্ত্রবাহিনী দিবস উদযাপনকিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার সর্বোচ্চ রেকর্ড ৫১ বস্তা টাকা মিলেছেশ্রীপুরে বিশ্ব সাদা ছড়ি দিবসে ৫০ দৃষ্টিপ্রতিবন্ধীর মাঝে ছড়ি বিতরণযশোরে ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবীপুলিশকে পেশাদারত্বের ভিত্তিতে কাজ করার নির্দেশ প্রতিমন্ত্রী অমিতের১৭ লাখ ৩০ হাজার টাকার আর্থিক অনুদান দিল মৌলভীবাজার জেলা পরিষদবাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত: ৪৯৫ জনের অংশগ্রহণ৫০০ বছরের ইতিহাসের সাক্ষী, মৌলভীবাজারের ঐতিহাসিক খোজার মসজিদলাঙ্গলবাঁধ বাজারের প্রধান সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমেচলনবিল তাড়াশে ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান ও শীর্ষ দুই পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণের উদ্বোধনসদস্যদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের মধ্যে দিয়ে ৩৪ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

পাল্টা কর্মসূচি কিংবা সতর্ক পাহারা নয়, মাঠে সক্রিয় থাকার নির্দেশনা তারেক রহমানের

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে বিএনপি ও তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়। বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন তিনি। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং দলের পাঁচ যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালাম উপস্থিত ছিলেন। এছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক এবং সদস্যসচিবরা বৈঠকে অংশ নেন।

বৈঠক সূত্রে জানা গেছে, কারও পাল্টা কর্মসূচি কিংবা সতর্ক পাহারা নয়, বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলও মাসজুড়ে পৃথক কর্মসূচি পালন করবে। এসব কর্মসূচির মধ্য দিয়ে দল ও অঙ্গসংগঠনগুলোকে সাংগঠনিকভাবে সক্রিয় ও চাঙা রাখতে চায় বিএনপির শীর্ষ নেতৃত্ব।

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর বিভিন্ন জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের নানা ধরনের তৎপরতা চলছে। এমন পরিস্থিতির মধ্যেই রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিল ক্ষমতাসীন বিএনপি।

এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বিশেষ কিছু নয়। আমরা সাধারণত বিজয়ের মাস ডিসেম্বরে যেসব কর্মসূচি দিই, তেমন কর্মসূচি থাকবে।’

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ