শিরোনাম
শহীদ রাজু মোল্লার কবর জিয়ারত করলেন এমপি বাবুল ও নায়াব ইউসুফরংপুরের গঙ্গাচড়ায় নানা আয়োজনে অসকসের সশস্ত্রবাহিনী দিবস উদযাপনকিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার সর্বোচ্চ রেকর্ড ৫১ বস্তা টাকা মিলেছেশ্রীপুরে বিশ্ব সাদা ছড়ি দিবসে ৫০ দৃষ্টিপ্রতিবন্ধীর মাঝে ছড়ি বিতরণযশোরে ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবীপুলিশকে পেশাদারত্বের ভিত্তিতে কাজ করার নির্দেশ প্রতিমন্ত্রী অমিতের১৭ লাখ ৩০ হাজার টাকার আর্থিক অনুদান দিল মৌলভীবাজার জেলা পরিষদবাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত: ৪৯৫ জনের অংশগ্রহণ৫০০ বছরের ইতিহাসের সাক্ষী, মৌলভীবাজারের ঐতিহাসিক খোজার মসজিদলাঙ্গলবাঁধ বাজারের প্রধান সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমেচলনবিল তাড়াশে ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান ও শীর্ষ দুই পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণের উদ্বোধনসদস্যদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের মধ্যে দিয়ে ৩৪ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গাইবান্ধায় যুবদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

​কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নানা ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

​আজ বুধবার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলের আগে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

​জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,কামরুল হাসান সেলিম,পৌর বিএনপির সভাপতি মো. শহিদুজ্জামান শহিদ,সাধারন সম্পাদক মোস্তাক আহমেদ,যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন,সাধারণ সম্পাদক,আব্দুর রাজ্জাক ভুট্রো,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ সেকেতুর রব অনিক,​সহ-প্রচার সম্পাদক অনিক ফেরদৌস।

​এছাড়াও জেলা যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে ও সমাবেশে অংশ নেন।

​সমাবেশে বক্তারা বলেন,দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে এবং সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়াতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ পরিকল্পিতভাবে নানা অপতৎপরতা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। দেশের গণতন্ত্রকামী ও সচেতন জনগণ এই ধরনের দেশবিরোধী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেবে না।

​বক্তারা, অবিলম্বে এই সন্ত্রাসী ও নৈরাজ্যকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। পাশাপাশি, যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণকে সর্বদা সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ