শিরোনাম
শহীদ রাজু মোল্লার কবর জিয়ারত করলেন এমপি বাবুল ও নায়াব ইউসুফরংপুরের গঙ্গাচড়ায় নানা আয়োজনে অসকসের সশস্ত্রবাহিনী দিবস উদযাপনকিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার সর্বোচ্চ রেকর্ড ৫১ বস্তা টাকা মিলেছেশ্রীপুরে বিশ্ব সাদা ছড়ি দিবসে ৫০ দৃষ্টিপ্রতিবন্ধীর মাঝে ছড়ি বিতরণযশোরে ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবীপুলিশকে পেশাদারত্বের ভিত্তিতে কাজ করার নির্দেশ প্রতিমন্ত্রী অমিতের১৭ লাখ ৩০ হাজার টাকার আর্থিক অনুদান দিল মৌলভীবাজার জেলা পরিষদবাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত: ৪৯৫ জনের অংশগ্রহণ৫০০ বছরের ইতিহাসের সাক্ষী, মৌলভীবাজারের ঐতিহাসিক খোজার মসজিদলাঙ্গলবাঁধ বাজারের প্রধান সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমেচলনবিল তাড়াশে ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান ও শীর্ষ দুই পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণের উদ্বোধনসদস্যদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের মধ্যে দিয়ে ৩৪ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট
Screenshot

বগুড়ার ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় ধুনটের প্রধান সড়কে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা মডেল মসজিদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি হাফেজ সানাউল্লাহ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মীর আরিফ হোসেন ও ধুনট প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, ধুনট মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমেদ, কোষাধ্যক্ষ শাহেব আলীসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষিকারা।

আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের যথাযথ মর্যাদা নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, শিক্ষকদের কল্যাণে শুধু প্রকল্পভিত্তিক উদ্যোগ নয়, বরং স্থায়ী সমাধান প্রয়োজন। শিক্ষকদের ন্যায্য মর্যাদা, চাকরির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এ বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেন তারা।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ