শিরোনাম
শহীদ রাজু মোল্লার কবর জিয়ারত করলেন এমপি বাবুল ও নায়াব ইউসুফরংপুরের গঙ্গাচড়ায় নানা আয়োজনে অসকসের সশস্ত্রবাহিনী দিবস উদযাপনকিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার সর্বোচ্চ রেকর্ড ৫১ বস্তা টাকা মিলেছেশ্রীপুরে বিশ্ব সাদা ছড়ি দিবসে ৫০ দৃষ্টিপ্রতিবন্ধীর মাঝে ছড়ি বিতরণযশোরে ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবীপুলিশকে পেশাদারত্বের ভিত্তিতে কাজ করার নির্দেশ প্রতিমন্ত্রী অমিতের১৭ লাখ ৩০ হাজার টাকার আর্থিক অনুদান দিল মৌলভীবাজার জেলা পরিষদবাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত: ৪৯৫ জনের অংশগ্রহণ৫০০ বছরের ইতিহাসের সাক্ষী, মৌলভীবাজারের ঐতিহাসিক খোজার মসজিদলাঙ্গলবাঁধ বাজারের প্রধান সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমেচলনবিল তাড়াশে ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান ও শীর্ষ দুই পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণের উদ্বোধনসদস্যদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের মধ্যে দিয়ে ৩৪ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

কুয়েটের সঙ্গে সৌরবিদ্যুৎ ও গবেষণায় সহযোগিতা করতে চায় কেডিএ-চীনা প্রতিষ্ঠান

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট
Oplus_131072

উচ্চশিক্ষা ও গবেষণার উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর অবকাঠামো গড়ে তুলতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সঙ্গে সহযোগিতার উদ্যোগ নিয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএমসি)।

এ লক্ষ্যে ১৮ নভেম্বর বুধবার সিএমসির একটি প্রতিনিধি দল কুয়েট ক্যাম্পাস পরিদর্শন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে ক্যাম্পাসে সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা স্থাপন, উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এবং বিভিন্ন খাতে গবেষণা অনুদান দেওয়ার বিষয়ে আলোচনা হয়।

কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) কাজী মো. সাবিরুল আলম, নেট বাংলা সোলারের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ বি এম রেজা ইসলাম এবং কুয়েটের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) প্রকৌশলী জি এম মাহফুজুর রহমান।

বৈঠকে কুয়েট ক্যাম্পাসে সৌরবিদ্যুৎ উৎপাদন প্যানেল স্থাপনের একটি পরিকল্পনা তুলে ধরা হয়। এ ব্যবস্থায় ক্যাম্পাসে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের প্রস্তাব রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি জাতীয় বিদ্যুৎ উৎপাদনেও ভূমিকা রাখতে পারবে বিশ্ববিদ্যালয়টি। একই সঙ্গে পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থাপনার নতুন সুযোগ তৈরি হবে।

এ ছাড়া কুয়েটের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বিভিন্ন খাতে অনুদান দেওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। বিশেষ করে কেমিক্যাল, ইলেকট্রিক্যাল ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে গবেষণা সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির উদ্ভাবন এবং বিদ্যমান ব্যবস্থার উন্নয়নে সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণার সুযোগ বাড়বে। পাশাপাশি শিল্প ও অবকাঠামো খাতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের নতুন ক্ষেত্র তৈরি হবে।

বৈঠকে অংশ নেওয়া পক্ষগুলো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি, গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তবে প্রস্তাবিত উদ্যোগগুলোর বাস্তবায়ন ও পরবর্তী কার্যক্রমের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ