শিরোনাম
খাদ্যপণ্যের ‘সিন্ডিকেট’ বলে কোন শব্দ থাকবে না : নারায়ণগঞ্জে খাদ্যমন্ত্রীনারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার ভবনে বিএনপির আইনজীবীদের হাতাহাতিপ্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে শিশুদের: প্রধানমন্ত্রীমেট্রোর লাইনে কুকুরআবারও আদালত থেকে পালালেন আসামিশ্রীমঙ্গল ভাড়াউড়া ফুটবল মাঠ পরিদর্শন ক্রীড়া প্রতিমন্ত্রীরগণভোটের ব্যবস্থা রাখা হবে সংবিধান সংশোধনের পর: স্বরাষ্ট্রমন্ত্রীদশম গ্রেডে বেতন পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরাআবেগঘন বার্তা দিলেন মেসিবাধা কাটল সাড়ে ১৩ হাজার অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগেসেরা রিপোর্ট খুঁজছে নগদ-ডিআরইউবাবরি মসজিদের মূল উদ্যোক্তা গ্রেপ্তাার

ছেলের নির্যাতনে অতিষ্ঠ মা-বাবা

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিটপড়া হয়েছে ০ বার

মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছিলেন মা-বাবা। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ মনিরুল শেখ (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে যশোরের অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া রেললাইনে অভিযান চালিয়ে মনিরুল শেখকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু।

দণ্ডপ্রাপ্ত মনিরুল শেখ আব্দুস সালাম শেখ ও মনোয়ারা বেগমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। মাদক কেনা এবং নেশার টাকা জোগাড় করতে তিনি প্রায়ই মা-বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। একপর্যায়ে নিরুপায় হয়ে মা-বাবা উপজেলা প্রশাসনের কাছে তার বিরুদ্ধে অভিযোগ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তার মা-বাবা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন।

অভিযোগের পর মাদকদ্রব্যসহ অভিযুক্ত ছেলেকে আটক করা হয়। শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ