শিরোনাম
শহীদ রাজু মোল্লার কবর জিয়ারত করলেন এমপি বাবুল ও নায়াব ইউসুফরংপুরের গঙ্গাচড়ায় নানা আয়োজনে অসকসের সশস্ত্রবাহিনী দিবস উদযাপনকিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার সর্বোচ্চ রেকর্ড ৫১ বস্তা টাকা মিলেছেশ্রীপুরে বিশ্ব সাদা ছড়ি দিবসে ৫০ দৃষ্টিপ্রতিবন্ধীর মাঝে ছড়ি বিতরণযশোরে ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবীপুলিশকে পেশাদারত্বের ভিত্তিতে কাজ করার নির্দেশ প্রতিমন্ত্রী অমিতের১৭ লাখ ৩০ হাজার টাকার আর্থিক অনুদান দিল মৌলভীবাজার জেলা পরিষদবাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত: ৪৯৫ জনের অংশগ্রহণ৫০০ বছরের ইতিহাসের সাক্ষী, মৌলভীবাজারের ঐতিহাসিক খোজার মসজিদলাঙ্গলবাঁধ বাজারের প্রধান সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমেচলনবিল তাড়াশে ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান ও শীর্ষ দুই পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণের উদ্বোধনসদস্যদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের মধ্যে দিয়ে ৩৪ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় ট্রেনের চালক ও সহকারীকে কুপিয়ে জখম করে ছিনতাই : ট্রেন চলাচল ব্যাহত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ক্রসিংয়ের জন্য দাঁড়িয়ে থাকা একটি তেলবাহী ট্রেনের চালক (লোকোমাস্টার) ও সহকারীকে (এএলএম) এলোপাতাড়ি কুপিয়ে মোবাইল ফোন, নগদ টাকা ও কাপড়চোপড় ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ৩টার পর দর্শনা জংশনের আউটারে দুধপাতিলা মুরগি ফার্মের কাছে এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে। হামলায় ট্রেনের লোকোমাস্টার নজরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার কবীর হোসেন রক্তাক্ত জখম হয়েছেন। ঘটনার পর আহত অবস্থায় তারা ট্রেনটি চালিয়ে পাশের উথলী স্টেশনের লুপ লাইনে নিয়ে যান।

আহত লোকোমাস্টার নজরুল ইসলাম জানান, রাত ১টার দিকে ঈশ্বরদী থেকে তেলের খালি ওয়াগন (বিটিও) নিয়ে তারা খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। রাত ৩টার পর ঢাকাগামী নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিংয়ের জন্য দর্শনা জংশন আউটারে ট্রেনটি দাঁড় করানো হয়। এ সময় হঠাৎ ৪-৫ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত ট্রেনের ইঞ্জিনে উঠে পড়ে। তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাদের দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং সাথে থাকা মোবাইল ফোন, নগদ টাকা ও পরনের কাপড় ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে ট্রেনটি উথলী স্টেশনে পৌঁছালে স্থানীয়দের সহযোগিতায় আহত দুই রেলকর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটি বর্তমানে উথলী স্টেশনের লুপ লাইনে অবস্থান করছে এবং ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর এটি পুনরায় খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ