নাটোরের সিংড়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাতকে ফুলেল শুভেচ্ছা জানান নিরাপদ সড়ক চাই (নিসচা) সিংড়া উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি মো. হারুনর রশিদ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।
সাক্ষাৎকালে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি ও সাংবাদিক সৌরভ সোহরাব, সাংগঠনিক সম্পাদক ও তরুণ সাংবাদিক মো. ইব্রাহিম আলী এবং দপ্তর সম্পাদক মো. তানজিল হোসেন, সদস্য জুলমাহমুদ সহ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু প্রশাসনের একার পক্ষে কাজ করা সম্ভব নয়; এজন্য সামাজিক সংগঠন, পরিবহন,সংশ্লিষ্ট ব্যক্তি,চালক,যাত্রী ও সাধারণ মানুষের সম্মিলিত সচেতনতা প্রয়োজন।
তিনি নিসচা সিংড়া উপজেলা শাখার নবগঠিত কমিটির সদস্যদের শুভকামনা জানান এবং সড়ক নিরাপত্তা, জনসচেতনতা সৃষ্টি ও দুর্ঘটনা প্রতিরোধে সংগঠনটির ইতিবাচক কার্যক্রমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস দেন।








