শিরোনাম
শহীদ রাজু মোল্লার কবর জিয়ারত করলেন এমপি বাবুল ও নায়াব ইউসুফরংপুরের গঙ্গাচড়ায় নানা আয়োজনে অসকসের সশস্ত্রবাহিনী দিবস উদযাপনকিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার সর্বোচ্চ রেকর্ড ৫১ বস্তা টাকা মিলেছেশ্রীপুরে বিশ্ব সাদা ছড়ি দিবসে ৫০ দৃষ্টিপ্রতিবন্ধীর মাঝে ছড়ি বিতরণযশোরে ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবীপুলিশকে পেশাদারত্বের ভিত্তিতে কাজ করার নির্দেশ প্রতিমন্ত্রী অমিতের১৭ লাখ ৩০ হাজার টাকার আর্থিক অনুদান দিল মৌলভীবাজার জেলা পরিষদবাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত: ৪৯৫ জনের অংশগ্রহণ৫০০ বছরের ইতিহাসের সাক্ষী, মৌলভীবাজারের ঐতিহাসিক খোজার মসজিদলাঙ্গলবাঁধ বাজারের প্রধান সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমেচলনবিল তাড়াশে ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান ও শীর্ষ দুই পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণের উদ্বোধনসদস্যদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের মধ্যে দিয়ে ৩৪ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

নওগাঁর মান্দায় পথচারীদের দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে একটি আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলার ৫ নং গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে আলহাজ্ব কছির উদ্দিন চৌধুরী নূরানী হাফেজিয়া ক্বাওমী মাদ্রাসা ও এতিমখানার সামনের রাস্তায় এই উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়।

রোববার (১৬ নভেম্বর) সকালে এই আরসিসি ঢালাই রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন ৫ নং গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল)।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে অত্র ইউনিয়নের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন রাস্তাঘাট, কালভার্ট তৈরি করাসহ হাটবাজারের অবকাঠামোগত উন্নয়ন সাধন করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় পথচারীদের যাতায়াতের দুর্ভোগ নিরসনে এই আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজ শুরু হলো। জনকল্যাণে আমাদের এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।”

এ সময় এলজিইডির সার্ভেয়ার এহতাসেম বিল্লাহ, কার্যসহকারী দেলোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ