শিরোনাম
শহীদ রাজু মোল্লার কবর জিয়ারত করলেন এমপি বাবুল ও নায়াব ইউসুফরংপুরের গঙ্গাচড়ায় নানা আয়োজনে অসকসের সশস্ত্রবাহিনী দিবস উদযাপনকিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার সর্বোচ্চ রেকর্ড ৫১ বস্তা টাকা মিলেছেশ্রীপুরে বিশ্ব সাদা ছড়ি দিবসে ৫০ দৃষ্টিপ্রতিবন্ধীর মাঝে ছড়ি বিতরণযশোরে ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবীপুলিশকে পেশাদারত্বের ভিত্তিতে কাজ করার নির্দেশ প্রতিমন্ত্রী অমিতের১৭ লাখ ৩০ হাজার টাকার আর্থিক অনুদান দিল মৌলভীবাজার জেলা পরিষদবাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত: ৪৯৫ জনের অংশগ্রহণ৫০০ বছরের ইতিহাসের সাক্ষী, মৌলভীবাজারের ঐতিহাসিক খোজার মসজিদলাঙ্গলবাঁধ বাজারের প্রধান সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমেচলনবিল তাড়াশে ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান ও শীর্ষ দুই পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণের উদ্বোধনসদস্যদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের মধ্যে দিয়ে ৩৪ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

পালপুর গ্রামকে ‘ওয়ার্ল্ড ভিলেজ’ ঘোষণা আশিক মিয়ার, কলেজ তহবিলে ২ লাখ টাকা অনুদানের প্রতিশ্রুতি

প্রকাশ:
পড়তে সময় লাগবে ৪ মিনিট

শিক্ষকদের সম্মাননা, দাতাদের সংবর্ধনা আর প্রিয় শিক্ষকদের বিদায়বেলায় আবেগঘন স্মৃতিচারণের মধ্য দিয়ে সুনামগঞ্জের ছাতকে অনুষ্ঠিত হয়েছে পালপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের এক ব্যতিক্রমী আয়োজন।

প্রতিষ্ঠানের সম্মানিত দাতাদের সংবর্ধনা এবং অবসরপ্রাপ্ত ও বিদায়ী শিক্ষকদের সম্মানে আয়োজিত এ অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে এক মিলনমেলায় পরিণত হয়। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যুবসমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোস্তাবুর রহমান মোস্তাক। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণির শিক্ষার্থী আরিয়ান আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের বাংলা প্রভাষক ফারজানা ইয়াসমিন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ অবদান রাখায় দাতা সদস্য ও পিটিএ সভাপতি হাজী মোঃ আশিক মিয়া এবং লন্ডনপ্রবাসী দাতা সদস্য আজিজুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তাঁদের অবদান ও সহযোগিতার স্বীকৃতিস্বরূপ আয়োজকদের পক্ষ থেকে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন দাতা সদস্য ও পিটিএ সভাপতি হাজী মোঃ আশিক মিয়া। তিনি পালপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করার লক্ষ্যে কলেজ তহবিলে ২ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, ‘২ লাখ টাকা একটি সংখ্যা মাত্র। আমি এর থেকেও আরও বেশি দেব। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আগামীতে যাদের পরীক্ষা রয়েছে, তারা যেন মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে লেখাপড়া করে। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে।

এ সময় তিনি একটি বহুল প্রচলিত অনুপ্রেরণামূলক উক্তি তুলে ধরে বলেন, ‘তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত সমাজ দেব।’

পালপুর গ্রামের ভবিষ্যৎ সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করে আশিক মিয়া আরও বলেন, তিনি পালপুর গ্রামকে একটি ‘ওয়ার্ল্ড ভিলেজ’ বা বিশ্বগ্রাম হিসেবে গড়ে তোলার ঘোষণা দিচ্ছেন। তাঁর এ বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।

অন্যদিকে, অনুষ্ঠানের আবেগঘন মুহূর্ত ছিল বিদায়ী শিক্ষকদের সম্মাননা ও স্মৃতিচারণ পর্ব। প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে শিক্ষকতা পেশায় নিয়োজিত শিক্ষকরা তাঁদের প্রিয় শিক্ষকদের সঙ্গে কাটানো নানা স্মৃতি তুলে ধরেন। তাঁদের বক্তব্যে উঠে আসে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, স্নেহ, শাসন, আদর্শ এবং শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তোলার পেছনে তাঁদের অসামান্য অবদানের কথা।

এ সময় অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা শামসুল ইসলামের দীর্ঘ শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। একজন শিক্ষক শুধু পাঠদানই করেন না, বরং একটি প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলেন—বক্তাদের কথায় উঠে আসে সেই চিরন্তন সত্য।

পরে বিদ্যালয়ের বিভিন্ন সাবেক ব্যাচের শিক্ষার্থীরা তাঁদের প্রিয় শিক্ষক মাওলানা শামসুল ইসলামকে ভালোবাসা ও শ্রদ্ধার নিদর্শন হিসেবে নগদ অর্থ উপহার প্রদান করেন। পাশাপাশি স্কুল ও কলেজের শিক্ষকদের পক্ষ থেকেও তাঁকে ২০ হাজার টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদায়ী শিক্ষক মাওলানা সামদুল ইসলাম; ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান; সি.পি.বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান; পালপুরের সাবেক মেম্বার আকিকুর রহমান; পালপুর জালালিয়া আলিম মাদ্রাসার সাবেক সভাপতি মাহমুদুর রহমান কবির; জনতা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক রুহুল করিম শিবল; পালপুর জালালিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক শাহাবুদ্দীন সাহেলহী; তরুণ সমাজসেবক নোমান; একলেমিয়া উচ্চ বিদ্যালয়, বিশ্বনাথের সহকারী শিক্ষক ও সাবেক শিক্ষার্থী আলীম উল্লাহ; পালপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক একরামুল হক; প্রাক্তন শিক্ষার্থী শহিদ, মহিবুল ইসলাম টিপু, মাহমুদুল চিপুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত সম্পদ হচ্ছে তার শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা। দাতাদের সহযোগিতা, শিক্ষকদের আন্তরিকতা এবং প্রাক্তন শিক্ষার্থীদের ভালোবাসা একসঙ্গে থাকলে একটি প্রতিষ্ঠান অনেক দূর এগিয়ে যেতে পারে।

সবশেষে দাতাদের প্রতি কৃতজ্ঞতা এবং বিদায়ী শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শিক্ষকদের প্রতি ভালোবাসা, দাতাদের সহযোগিতা আর প্রাক্তন শিক্ষার্থীদের দায়িত্ববোধ—এই তিনের সমন্বয়ে পালপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এগিয়ে যাবে আলোকিত ভবিষ্যতের পথে, এমন প্রত্যাশা উপস্থিত সবার।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ