শিরোনাম
শহীদ রাজু মোল্লার কবর জিয়ারত করলেন এমপি বাবুল ও নায়াব ইউসুফরংপুরের গঙ্গাচড়ায় নানা আয়োজনে অসকসের সশস্ত্রবাহিনী দিবস উদযাপনকিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার সর্বোচ্চ রেকর্ড ৫১ বস্তা টাকা মিলেছেশ্রীপুরে বিশ্ব সাদা ছড়ি দিবসে ৫০ দৃষ্টিপ্রতিবন্ধীর মাঝে ছড়ি বিতরণযশোরে ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবীপুলিশকে পেশাদারত্বের ভিত্তিতে কাজ করার নির্দেশ প্রতিমন্ত্রী অমিতের১৭ লাখ ৩০ হাজার টাকার আর্থিক অনুদান দিল মৌলভীবাজার জেলা পরিষদবাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত: ৪৯৫ জনের অংশগ্রহণ৫০০ বছরের ইতিহাসের সাক্ষী, মৌলভীবাজারের ঐতিহাসিক খোজার মসজিদলাঙ্গলবাঁধ বাজারের প্রধান সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমেচলনবিল তাড়াশে ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান ও শীর্ষ দুই পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণের উদ্বোধনসদস্যদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের মধ্যে দিয়ে ৩৪ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

ডাক্তার ঊষার আহ্বানে ভৈরব নদ পরিষ্কারে স্বেচ্ছাসেবক দলের অর্ধশতাধিক নেতাকর্মী

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

প্রতিনিধি যশোর

যশোরের ঐতিহ্যবাহী ভৈরব নদকে কচুরিপানামুক্ত করতে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের অর্ধশতাধিক নেতাকর্মী। ডাক্তার ঊষার আহ্বানে সাড়া দিয়ে সোমবার সকাল ১০টা থেকে তারা এ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় এ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতারা। অভিযানে নেতাকর্মীরা সম্মিলিতভাবে নদে নেমে কচুরিপানা অপসারণ করেন।

পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সল, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিলন, আসলাম শেখ ও শামীম আক্তার। এছাড়া নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা তরফদার রয়েল, সাধারণ সম্পাদক সাইফুল বাশার সুজনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।

অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা বলেন, ভৈরব নদ যশোরের ঐতিহ্য ও প্রাণের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। দীর্ঘদিনের দূষণ ও কচুরিপানার সমস্যা থেকে নদটিকে মুক্ত করে আবারও প্রাণচঞ্চল করে তোলাই তাদের প্রত্যাশা।

তারা আরও বলেন, ভৈরব নদকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে শুধু একটি সংগঠন নয়, সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। নদীর স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। এ সময় নদ পরিচ্ছন্নতার কাজে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ