শিরোনাম
শহীদ রাজু মোল্লার কবর জিয়ারত করলেন এমপি বাবুল ও নায়াব ইউসুফরংপুরের গঙ্গাচড়ায় নানা আয়োজনে অসকসের সশস্ত্রবাহিনী দিবস উদযাপনকিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার সর্বোচ্চ রেকর্ড ৫১ বস্তা টাকা মিলেছেশ্রীপুরে বিশ্ব সাদা ছড়ি দিবসে ৫০ দৃষ্টিপ্রতিবন্ধীর মাঝে ছড়ি বিতরণযশোরে ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবীপুলিশকে পেশাদারত্বের ভিত্তিতে কাজ করার নির্দেশ প্রতিমন্ত্রী অমিতের১৭ লাখ ৩০ হাজার টাকার আর্থিক অনুদান দিল মৌলভীবাজার জেলা পরিষদবাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত: ৪৯৫ জনের অংশগ্রহণ৫০০ বছরের ইতিহাসের সাক্ষী, মৌলভীবাজারের ঐতিহাসিক খোজার মসজিদলাঙ্গলবাঁধ বাজারের প্রধান সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমেচলনবিল তাড়াশে ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান ও শীর্ষ দুই পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণের উদ্বোধনসদস্যদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের মধ্যে দিয়ে ৩৪ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম সদর উপজেলায় ৩নং ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল গণি মিয়ার কর্মী সভা অনুষ্ঠিত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

কুড়িগ্রাম সদর উপজেলার ৩নং ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল গণি মিয়ার সমর্থনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ইউনিয়নের উত্তর কুমরপুর সরকারপাড়া ডুংডুগির হাট বাজার এলাকায় এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মাওলানা আহাম্মদ হোসাইন। তিনি কুড়িগ্রাম জেলা ওলামা দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল গণি মিয়া। তিনি ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং উত্তর কুমরপুর যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনাব আব্দুল মালেক। তিনি সাবেক ছাত্রদল নেতা ও ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির ২নং যুগ্ম আহ্বায়ক।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল গণি মিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন। তাঁর নির্বাচনী অঙ্গীকারের মূল প্রতিপাদ্য— ‘শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নের অধিকার, ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের অঙ্গীকার।’

কর্মী সভায় স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভোগডাঙ্গা ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের প্রত্যাশা নিয়ে এ কর্মী সভার আয়োজন করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ