শিরোনাম
শহীদ রাজু মোল্লার কবর জিয়ারত করলেন এমপি বাবুল ও নায়াব ইউসুফরংপুরের গঙ্গাচড়ায় নানা আয়োজনে অসকসের সশস্ত্রবাহিনী দিবস উদযাপনকিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার সর্বোচ্চ রেকর্ড ৫১ বস্তা টাকা মিলেছেশ্রীপুরে বিশ্ব সাদা ছড়ি দিবসে ৫০ দৃষ্টিপ্রতিবন্ধীর মাঝে ছড়ি বিতরণযশোরে ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবীপুলিশকে পেশাদারত্বের ভিত্তিতে কাজ করার নির্দেশ প্রতিমন্ত্রী অমিতের১৭ লাখ ৩০ হাজার টাকার আর্থিক অনুদান দিল মৌলভীবাজার জেলা পরিষদবাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত: ৪৯৫ জনের অংশগ্রহণ৫০০ বছরের ইতিহাসের সাক্ষী, মৌলভীবাজারের ঐতিহাসিক খোজার মসজিদলাঙ্গলবাঁধ বাজারের প্রধান সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমেচলনবিল তাড়াশে ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান ও শীর্ষ দুই পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণের উদ্বোধনসদস্যদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের মধ্যে দিয়ে ৩৪ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

কালাইয়ে বিশ্ব ডায়াবেটিস দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে নানা আয়োজনে মধ্যে দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। শনিবার (১৪নভেম্বর)

সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষ হয়।পরে এসে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি। শিরট্টী ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহাজাহান আলী সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মাসুদ রানা প্রধান-জেলা প্রশাসক জয়পুরহাট,কালাই সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল মাহবুব, কালাই উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা আ.ফ.ম.ওবায়দুল ইসলাম, ইব্রাহিম হোসেন উপজেলা বিএনপি আহবায়ক, জামায়াতের আমীর অধ্যক্ষ মোঃ  তাইফুল ইসলাম ফিতা, মওদুদ আলম উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, সাজ্জাদুর রহমান সোহেল তালুকদার কালাই পৌর বিএনপি আহবায়ক, আব্দুল আলিম সরকার কালাই পৌর বিএনপি যুগ্ম আহবায়ক, আনিছুর রহমান জেলা বিএনপির সদস্য, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুল আলম, আবুল খায়ের গোলাম মওলা, সাধারণ সম্পাদক ডায়াবেটিস সমিতি কালাই, যুগ্ম আহবায়ক কালাই উপজেলা মোঃ রফিকুল ইসলাম চৌধুরীসহ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সচেতনতার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। বিশ্বে টাইপ-২ ডায়াবেটিস মহামারী আকার ধারন করছে। সে কারনে জীবন-যাপনের পরিবর্তনের মাধ্যমে এ থেকে ৭০ ভাগ রক্ষা পাওয়া সম্ভব।জীবন-যাপনের পরিবর্তন ও সচেতনতার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ করা এবং সুস্থ থাকা সম্ভব।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ