শিরোনাম
আমলাদের একটি অংশ রাজনৈতিক প্রভুদের সেবা করতে বেশি আগ্রহীবিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাস, ১০ উড়োজাহাজ কেনার চুক্তি১৩ মাসের বাচ্চাকে ২ লাখ টাকায় বিক্রিভারতের সঙ্গে পানির হিস্যায় একচুলও ছাড় নয়: নাহিদসৌদির বিমানবন্দরে হামলায় নিহত ৩, আহত ৩৬হাসপাতাল তত্ত্বাবধায়ক-চিকিৎসকসহ ১১১ জন ডেঙ্গু আক্রান্তঅ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাইগ্রাহকের টাকা আত্মসাতে ব্যাংকের ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তারধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীশিক্ষার্থীদের জন্য ৩৪ টাকা ভাড়া নির্ধারণরূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযানবাঁশের চাটাই বেয়ে স্কুলে যায় শিক্ষার্থীরা, ভোগান্তি

দাম বাড়লো জেট ফুয়েলের

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিটপড়া হয়েছে ০ বার

দেশে জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত মূল্যে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটারের (শুল্ক ও মূসকসহ) দাম ১৮২ টাকা ৭১ পয়সা করা হয়েছে। আগের মাসে এ দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা। অর্থাৎ সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৭ টাকা ৬ পয়সা বেড়েছে। শতকরা হিসাবে দাম বেড়েছে প্রায় ১০ দশমিক ৩০ শতাংশ। গতকাল বুধবার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি। বিইআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেট গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্ট মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার (শুল্ক ও মূসকমুক্ত) ১.০৭৭০ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ১৮৮২ ডলার করা হয়েছে। বিইআরসি জানিয়েছে, নতুন এ মূল্য গতকাল বুধবার দিনগত রাত ১২টা থেকে কার্যকর হয় এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ